ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ |
ডায়াবেটিস থাকলে অনেকেই ভাতের পরিবর্তে রুটি খান। যদিও ডায়াবেটিস থাকলে ভাত বা রুটি পরিমিত পরিমাণেই খেতে বলা হয়। বিশেষ করে যাদের রক্তে শর্করার পরিমাণ অনিয়ন্ত্রিত থাকে তাদের শর্করা জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়। কেউ যদি ভাত বা রুটি খাওয়া বাদ দিতে না পারেন তাহলে খাওয়ার ধরন বদলানো জরুরি। সেক্ষেত্রে গমের আটার রুটি না খেয়ে এমন রুটি খান যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। আবার খেতেও ভালো লাগে। যেমন- রাগি ও মেথি শাকের রুটি রাগি বা মিলেট প্রোটিন, ফাইবারে ভরপুর। রাগি খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে না, সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমে যায়। রক্তে শর্করার পরিমাণ খুব বেশি থাকলে রাগির আটার

সঙ্গে মেথি শাক মিশিয়ে নিতে পারেন। মেথি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একটি পাত্রে রাগির আটা, মেথি শাক, জোয়ান ও লবণ ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প গরম পানি দিয়ে নরম করে মাখুন। ১০ মিনিট ঢেকে রেখে দিন। এর পর মাঝারি আকারের লেচি কেটে সামান্য শুকনো আটা ছড়িয়ে হালকা হাতে বেলে তাওয়ায় এপিঠ-ওপিঠ সেঁকে নিন। জোয়ার ও পালং শাকের রুটি জোয়ারের গ্লাইসেমিক ইনডেক্স গমের চেয়েও কম। এটি খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে পারে না। জোয়ার ও পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। জোয়ারের আটার সঙ্গে কুচোনো পালং শাক, জোয়ান এবং রসুনবাটা

মিশিয়ে নিন। ভালো করে মেখে লেচি কেটে হালকা হাতে বেলুন। কম আঁচে তাওয়ায় সেঁকে নিন। ওটস ও সবজির রুটি দেড় কাপ ওট্স ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে আটা তৈরি করে নিন। এবার ভাল ভাবে মেখে বানিয়ে নেওয়া নিন স্বাস্থ্যকর রুটি। চাইলে ওট্‌সের আটার সঙ্গে মিহি করে গ্রেট করা গাজর, শিম মিশিয়ে নিতে পারেন। এই আটা মাখার সময়ে গরম পানি আর এক ফোঁটা তেল দিয়ে দিন। তাহলে রুটি নরম হবে।আটার রুটি যেভাবে বানান সেভাবেই ওটস আর সবজির রুটি তৈরি করুন। সূত্র: আনন্দবাজার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ