ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ September, ২০২৬

ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ September, ২০২৬ |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। তাঁর আগমনের প্রস্তুতিতে রাজধানীতে গুলশানে বিশাল শোডাউন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আজ ১১ই সেপ্টেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান-১ গোল চত্বরের দিকে এগিয়ে যায়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে বিভিন্ন পর্যবেক্ষক মহলের ধারণা, এই শোডাউনে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কৃষি সম্পাদক মুশফিকুর হোসেন সাকিব জানালেন, মিছিলে অন্তত ৮ হাজার

নেতাকর্মী অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘পুলিশ প্লাজা থেকে মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে অনেক নেতাকর্মী মিছিলে অংশ নিতে পারেননি।’ মুশফিকুর হোসেন সাকিব আরও বলেন, ‘কয়েকজন নেতাকর্মীকে আটকের তথ্য আমরা পেয়েছি।’ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলকে কেন্দ্র করে গুলশান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশি বাধার কারণে মিছিলের কর্মসূচি ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। তার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার গুলশানে এ শোডাউন অনুষ্ঠিত হয়। তবে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও আটকের বিষয়ে

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব