বিগ বস বাংলার সম্প্রচার শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

বিগ বস বাংলার সম্প্রচার শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
টেলিভিশনে রিয়েলিটি শোর মধ্যে বিগ বস বরাবরই জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে সবার আগে। দীর্ঘ ১০ বছরের বিরতির পর ফিরছে ‘বিগ বস বাংলা’। আগের দুটি সিজনের জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি বছরও যে এটি ব্লকবাস্টার হিট হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এ সিজনের আরেক আকর্ষণ হতে চলেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর আগে তিনি ‘দাদাগিরি’ দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার কলকাতার মহারাজ ‘বিগ বস বাংলা’র সঞ্চালক। ইতোমধ্যে প্রথম প্রোমোতে ঘোষণা হয়ে গেছে শোর ট্যাগলাইন— ‘দুর্গ জয় সহজ নয়’! আগামী ৩০ আগস্ট থেকে 'স্টার জলসা' ও 'জিও-হটস্টার'-এ প্রিমিয়ার হতে চলেছে 'বিগ বস বাংলা'। 'দুর্গ জয় সহজ নয়'—এই

থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে 'বিগ বস বাংলা'। আসন্ন সিজনটি প্রতিযোগীদের মনে করিয়ে দেবে যে, বিগ বসের দুর্গ জয় করা মোটেও সহজ নয়। বিগ বস সঞ্চালনা নিঃসন্দেহে নতুন এক চ্য়ালেঞ্জ সৌরভ গাঙ্গুলির সামনে। যদিও হার মানার পাত্র একেবারেই নন দাদা। মহারাজ বললেন, ‘এই ঘরের ভেতরে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। প্রতিযোগীরা কীভাবে এ খেলার নানা বাঁক ও পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান এবং বাংলার দর্শকদের সেই যাত্রার সঙ্গী করে তোলেন, তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 'বিগ বস বাংলা'য় কারা আসতে পারেন। যদিও অফিসিয়াল অ্য়ানাউন্সমেন্ট না হলেও একাধিক তারকার নাম শোনা গেছে। প্রস্তাব গেছে সাবেক ইম্পা

সভাপতি বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তের কাছে। জীতু কমল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, তিথি বসু, ঊষসী চক্রবর্তী, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান। এখন দেখার বিষয়— বিগ বসের ডাকে কে কে সাড়া দেন। এর আগে ২০১৩ সালে ইটিভি বাংলায় এসেছিল বিগ বসের প্রথম সিজন। যার সঞ্চালক ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সিজনের বিজেতা ছিলেন গায়ক অনীক ধর। আর ২০১৬ সালে কালার্স বাংলায় দ্বিতীয় সিজনের সম্প্রচার হয়, যার সঞ্চালনা করেছিলেন অভিনেতা জিৎ। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জিতে নিয়েছিলেন দ্বিতীয় সিজনটি। শেষে ‘বিগ বস বাংলা’ নিয়ে শুধু দর্শকরাই উচ্ছ্বসিত নয়, একইভাবে এক্সাইটেড গাঙ্গুলি পরিবারও। দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভপত্নী ডোনা। তিনি জানিয়েছেন, তিনি নিজে বিগ বস খুব বেশি

না দেখলেও বাংলায় একেবারে নতুন ধাঁচের এ অনুষ্ঠানটি কীভাবে সাজানো হবে তা দেখতে তিনি ভীষণ আগ্রহী। এমনকি তিনি নিশ্চিত— এই শোর দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাবে। এমনকি মেয়ে সানাও নাকি বাবাকে টিপস দিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী শোকাবহ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে