ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬

ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ |
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী কিয়ারা আদভানি। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেত্রী হুমা কুরেশি। অভিনেত্রীর তবে, এ ধরনের সমালোচনা ‘অসুস্থ’ ও ‘জঘন্য’। সম্প্রতি একটি অনুষ্ঠানে হুমা বলেন, একই দৃশ্যে অভিনয় করলেও কিয়ারাকে যেভাবে ট্রলের শিকার হতে হয়েছে, অভিনেতা যশকে সে ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। অথচ দুজনই বিবাহিত এবং দুইজনেরই সন্তান রয়েছে। হুমা বলেন, ‘অভিনেত্রীকে নিয়ে সমালোচনা খুবই অসুস্থ ও জঘন্য বিষয়। তবে আমি বিশ্বাস করি, এই সিনেমার নারীরা শেষ পর্যন্ত হাসবেন। কারণ মানুষের মানসিকতা কথায় বদলানো যায় না। তাই আমি চাই, সিনেমাটা

সব প্রশ্নের উত্তর দিক।’ আলোচনায় উপস্থিত ছিলেন হুমার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও সামাজিক মাধ্যমে হওয়া সমালোচনার নিন্দা জানিয়ে বলেন, ‘এরা কারা? আমার মনে হয় বাস্তবের পৃথিবী অনেক বেশি মানবিক, কিন্তু ইন্টারনেট নয়।’ সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাবাহি’ গানে যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন বিবাহিত নারী এবং সদ্য মা হওয়ার পরও কেন কিয়ারা এমন দৃশ্যে অভিনয় করলেন। তবে একই দৃশ্যে অভিনয় করলেও বিবাহিত ও সন্তানের বাবা যশকে প্রায় এই ধরনের সমালোচনার মুখে পড়তে হয়নি। শুধু কিয়ারা নন, তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকেও সামাজিক মাধ্যমে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। অনেকে তার

ইনস্টাগ্রাম পোস্টেও কিয়ারার ব্যক্তিগত জীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মাধ্যমে কেজিএফ সিরিজের পর বড় পর্দায় ফিরছেন যশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কুরেশি। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। সূত্র: এনডিটভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক