মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
চলতি বছরের জুন থেকে কিউবার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এর আগে জানুয়ারিতে কিউবায় তেল সরবরাহ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। পাশাপাশি দেশটির অন্যতম প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা থেকেও তেল পাঠানো বন্ধ হয়ে যায়। এতে কিউবার চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের নেওয়া সর্বশেষ পদক্ষেপগুলো বিশেষভাবে জ্বালানি খাতের কোম্পানিগুলোকে লক্ষ্য করে। এর ফলে মানবিক প্রয়োজনেও কিউবার জন্য জ্বালানি আমদানি আরও কঠিন হয়ে পড়েছে। একই সময়ে দেশটি তীব্র জ্বালানি সংকট ও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও নাগরিক সমাজ দ্রুত পদক্ষেপ না নিলে কিউবা ‘আরেকটি

গাজা উপত্যকায়’ পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত একদল বিশেষজ্ঞ। গত মাসে কিউবা সফর করা মার্কিন কংগ্রেসের চার সদস্যও দেশটির বর্তমান পরিস্থিতির সঙ্গে গাজার তুলনা করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যকে কখনোই রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। কিউবায় জ্বালানি, পরিবহন, সেচ ও মৌলিক সেবাগুলো একসঙ্গে ভেঙে পড়ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী, শিশু, বয়স্ক ও গ্রামীণ কৃষকদের ওপর। হাভানার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকার খবরও উল্লেখ করেছেন তারা। এতে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, কিউবার মানবিক পরিস্থিতি ইতোমধ্যেই পূর্ণমাত্রার সংকটে রূপ নিয়েছে। এতে দেশটির মানুষের স্বাস্থ্য, জীবন, খাদ্য ও উন্নয়নের অধিকার

গুরুতরভাবে হুমকির মুখে পড়েছে। এদিকে কিউবা নিয়ে মার্কিন নীতির পাশাপাশি লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নতুন নিরাপত্তা প্যাকেজের আওতায় কলম্বিয়াকে ১০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই শতাব্দীরও বেশি সময়ের বন্ধুত্বের ভিত্তিতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া এবং পুরো পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, মার্কিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীকে আরও সক্ষম করে

তোলা হবে। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা ব্যয়ের কার্যকারিতা বাড়ানো, দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধি এবং মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ অভিযান জোরদার করা হবে। অন্যদিকে, গত ২০ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘Cuba: The Capital of 21st-Century Communism’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে কিউবার একদলীয় শাসনব্যবস্থাকে মার্কিন জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়। তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের দাবি, কিউবা সন্ত্রাসবাদ বা নাশকতামূলক কর্মকাণ্ডে সমর্থন দেয়—এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। তাদের আশঙ্কা, নিরাপত্তাগত কারণের চেয়ে রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যই কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পেছনে বেশি ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের ভাষ্য,

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে কয়েক দশক ধরে কিউবার ওপর চলা মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি এগুলো বৃহত্তর ‘শাসন পরিবর্তন’ কৌশলের অংশ বলেও তারা মনে করেন। কিউবার সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও বৈরী কর্মকাণ্ড বন্ধ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কিউবার পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য জরুরি বিষয় হিসেবে বিবেচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী শোকাবহ আগস্টে আওয়ামী লীগের কর্মসূচি দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে