ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ
কোরীয় গল্পের বাংলা সংস্করণে কোয়েল মল্লিক
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘এসব লোক থেকে আমি দূরে থাকি’
শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন
বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা
প্রশ্ন ফাঁসের কারণে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছিল মানুষীকে!
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার। ২০১৫ সালের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সম্প্রতি মুখ খুললেন।
মানুষী বিশ্বাস করেন, পরীক্ষা শুধু কয়েক ঘণ্টার বিষয় নয়, এর পেছনে থাকে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং নিজের সঙ্গে লড়াই।
মানুষী জানান, ২০১৫ সালে প্রশ্নফাঁসের কারণে তাকে আবারও পরীক্ষায় অংশ নিতে হয়েছিল।
অনেকের কাছে বিষয়টি সহজ মনে হলেও, কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি।
অভিনেত্রীর কথায়, প্রশ্নফাঁসের কারণে নতুন করে পরীক্ষা দেওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।
আগের মতো উদ্যোম থাকে না। প্রথমবার পরীক্ষা দেওয়ার জন্য আমি জীবনের অনেক আনন্দ ছেড়ে দিয়েছিলাম।
মানুষী জানান, সেই সময় তিনি কুচিপুড়ি নাচ শিখতেন এবং ছবি আঁকতে ভালোবাসতেন। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন
পূরণ করতে সব শখ-আহ্লাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল। এই অভিনেত্রীর কথায়, আমি কুচিপুড়ি নাচতাম, ছবি আঁকতাম। কিন্তু পরীক্ষার প্রস্তুতির জন্য সবকিছু ছেড়ে দিতে হয়েছিল। যখন প্রশ্নফাঁসের কারণে আবার পরীক্ষা দিতে হল, তখন মনে মনে হাল ছেড়ে দিয়েছিলাম প্রায়। সাবেক এই বিশ্বসুন্দরীর মতে, এটি শুধুমাত্র তিন ঘণ্টার পরীক্ষা নয়। এর পেছনে থাকে বহু বছরের পরিশ্রম, পরিবার ও নিজের বহু ত্যাগ। তাই আবার পরীক্ষা দাও, এই কথাটা বলা যতটা সহজ, বাস্তবে তা নয়। সাম্প্রতিক সময়ের ভারতের নিট-ইউজি ২০২৬ বিতর্কে ছাত্র-ছাত্রীদের সমর্থন দিয়েছিলেন মানুষী। তিনি জানিয়েছেন, একই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তাদের মানসিক যন্ত্রণা তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কারণ তিনিও সেই অভিজ্ঞতার
মধ্য দিয়ে গিয়েছেন।