ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬

ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ |
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার পর দেশের বাজারে দ্রুত কমতে শুরু করেছে মরিচের দাম। কয়েক দিন আগেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হলেও এখন ঢাকার অধিকাংশ বাজারে তা ১০০ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে দীর্ঘদিন পর স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, দেশে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছিল। সেই সুযোগে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার পর নতুন চালান বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে এবং দাম দ্রুত কমেছে। হিলি স্থলবন্দর সূত্র জানায়, সাড়ে আট

মাস বন্ধ থাকার পর গত ৩ আগস্ট ভারত থেকে আবার কাঁচা মরিচ আমদানি শুরু হয়। প্রথম দিন চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি মরিচ দেশে আসে। পরদিন ১২টি ট্রাকে আসে ৭৫ টন ৫২০ কেজি এবং ৬ আগস্ট আরও আটটি ট্রাকে ৬২ টন ৬৮০ কেজি মরিচ আমদানি করা হয়। আমদানির শুরুতে হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ ১৬০ টাকায় বিক্রি হলেও সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমে বর্তমানে সাধারণ মানের মরিচ ৮০ টাকা এবং ভালো মানের মরিচ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সেই প্রভাব রাজধানীর খুচরা বাজারেও পড়েছে। ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে এখন মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে

১২০ টাকায় বিক্রি হচ্ছে। হিলির আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, পর্যাপ্ত আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হবে। এতে কাঁচা মরিচের দাম আরও কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে তাদের আশা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?