৯ দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর আওয়ারাপান-২ পেল ১৬ প্লাস সার্টিফিকেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬

৯ দৃশ্য ও সংলাপে কাটছাঁটের পর আওয়ারাপান-২ পেল ১৬ প্লাস সার্টিফিকেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ |
ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আওয়ারাপান ২’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে। তবে মুক্তির আগে ছবিটিতে ৯টি দৃশ্য ও সংলাপে কাটছাঁটের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এসব পরিবর্তনের পর ছবিটি ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট পেয়েছে। এর ফলে ১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধানে ছবিটি দেখতে পারবেন। ৫ আগস্ট ২০২৬ জারি করা সেন্সর সনদ অনুযায়ী, ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড। পুরো ছবিটি হিন্দি ভাষায় নির্মিত হলেও এতে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে। সিবিএফসির নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত সহিংসতা ও মাদক-সংক্রান্ত দৃশ্যের কারণে নির্মাতাদের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হয়েছে। অডিও ও সাবটাইটেল থেকে

আপত্তিকর শব্দ বাদ দিয়ে তুলনামূলক মার্জিত শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রক্তক্ষয়ী দৃশ্যগুলোর তীব্রতা প্রায় ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরাসরি মাদক সেবনের কয়েকটি দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে। এ ছাড়া ছবিতে মাদক ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা যুক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তাও সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে সেন্সর বোর্ডের নির্দেশে প্রায় ৪ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে এবং ২০ সেকেন্ডের একটি দৃশ্যে পরিবর্তন আনা হয়েছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে প্রায় ১৯ বছর পর নির্মিত হয়েছে ‘আওয়ারাপান ২’। দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা