কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

আরও খবর

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও

বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে এ প্রবণতার ব্যতিক্রম ঘটেছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে এ খাতে ঋণস্থিতি নেমে এসেছে ২ লাখ ৯৮ হাজার ৮৯ কোটি টাকায়, যা গত বছরের ডিসেম্বর শেষে ছিল ৩ লাখ ১৪ হাজার ২৭৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে ঋণস্থিতি কমেছে ১৬ হাজার ১৮৪ কোটি টাকা বা ৫ দশমিক ১৫ শতাংশ। নতুন ঋণ বিতরণের তুলনায় আদায় বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্যাংকারদের ভাষ্য, শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকসহ একাধিক ব্যাংকে নতুন ঋণ বিতরণ

কার্যত স্থবির। একই সঙ্গে উচ্চ সুদহার, বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি, বিনিয়োগে অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে উদ্যোক্তারাও নতুন ঋণ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের সামগ্রিক ঋণ প্রবৃদ্ধিতেও। মার্চ শেষে এ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ৪৭ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। এদিকে ব্যাংক খাতে গড় ঋণসুদ ১১ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঋণ বিতরণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে অর্থনীতিতে বিনিয়োগের অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি। বিদ্যুৎ, গ্যাসসহ অবকাঠামোগত সমস্যার সমাধান হলে ঋণের চাহিদা ও বিতরণ—উভয়ই বাড়বে বলে

তিনি আশা প্রকাশ করেন। জাতীয় এসএমই নীতিমালা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণের অন্তত ২৭ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জন্য এ লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। কিন্তু বাস্তবে এ খাতে ঋণের অংশীদারিত্ব ধারাবাহিকভাবে কমছে। মার্চ শেষে ব্যাংক খাতের মোট ১৮ লাখ ৭৮ হাজার ৯৯ কোটি টাকার ঋণের মধ্যে সিএমএসএমই খাতে বিতরণ হয়েছে মাত্র ১৫ দশমিক ৮৭ শতাংশ। গত ডিসেম্বর শেষে এ হার ছিল ১৬ দশমিক ৭৬ শতাংশ। ২০২৪ সালের শেষে ছিল ১৮ দশমিক ৪০ শতাংশ এবং তার আগের বছর ছিল ১৯ দশমিক ১১ শতাংশ। বিশ্লেষকদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি কমে গেলে

কর্মসংস্থান সৃষ্টির গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার স্বল্পসুদের প্রণোদনা ঋণ কর্মসূচিও প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। ফলে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ব্যাংকগুলো সিএমএসএমই খাতে ৫২ হাজার ১০৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। একই সময়ে আদায় হয়েছে ৬৫ হাজার ২৯১ কোটি টাকা। যদিও আদায়যোগ্য ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৭ হাজার ৬৯১ কোটি টাকা। অর্থাৎ বিতরণের তুলনায় আদায় বেশি হলেও আদায়যোগ্য ঋণের বড় অংশই অনাদায়ী থেকে গেছে। ফলে মার্চ শেষে সিএমএসএমই ঋণের খেলাপির হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৪ শতাংশ, যা ডিসেম্বর শেষে

ছিল ২৪ দশমিক ০৩ শতাংশ। একই সময়ে পুরো ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬ শতাংশ। ব্যাংকভিত্তিক হিসাবে সিএমএসএমই ঋণে সর্বোচ্চ খেলাপির হার দেখা গেছে ইসলামী ধারার ব্যাংকগুলোতে। মার্চ শেষে এ শ্রেণির ব্যাংকগুলোর সিএমএসএমই ঋণের ৪৩ দশমিক ৯৭ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে ২২ দশমিক ৫৮ শতাংশ, বেসরকারি ব্যাংকে ১৪ দশমিক ১৫ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৪ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে ঋণ বিতরণে আবারও শীর্ষ পাঁচ ব্যাংকের তালিকায় ফিরে এসেছে ইসলামী ব্যাংক। ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংকের পরেই রয়েছে ব্যাংকটির অবস্থান। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন বলেন,

ক্ষুদ্র ও মাঝারি ঋণে আদায়ের হার তুলনামূলক ভালো এবং এ খাতে কম ঋণেই বেশি কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এ কারণে ব্যাংকটি সিএমএসএমই ঋণ বিতরণে গুরুত্ব দিচ্ছে। তাঁর দাবি, অতীতে কিছু চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে এ খাতে সবচেয়ে বেশি ঋণ বিতরণকারী ব্যাংক ইসলামী ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ বাংলাদেশে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশ পুলিশকে ৯০ হাজার ডলার ঘুষ অস্ট্রেলিয়ান স্বামীর অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য