বন্ধ হয়ে গেল দেশের আরো দুটি সিনেমা হল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬

বন্ধ হয়ে গেল দেশের আরো দুটি সিনেমা হল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ |
একসময় নতুন সিনেমা মুক্তি পেলেই দর্শকের ভিড়ে মুখর থাকত সিনেমা হল। এখন সেই চিত্র অনেকটাই অতীত। বছরের অধিকাংশ সময়ই ফাঁকা পড়ে থাকে আসন, লোকসান গুনতে গুনতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ। কেউ কেউ দরজাই বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এ তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে দেশের দুটি ঐতিহ্যবাহী হল। এর একটি কিশোরগঞ্জের ভৈরবের মধুমতি, অন্যটি রংপুরের শাপলা টকিজ। কিশোরগঞ্জের ভৈরবে একসময় চারটি সিনেমা হল ছিল। এরমধ্যে ভৈরব বাজারে মেঘনার পাড়ে ছবিঘর, রেলওয়ে স্টেশনের পাশে পলাশ আর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে মধুমতি ও দর্শন। অনেক আগেই বন্ধ হয়েছে ছবিঘর আর পলাশ। সবশেষ টিকে ছিল মধুমতি ও দর্শন। গত বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে

গেছে মধুমতি। এদিকে উত্তরবঙ্গের রংপুরে প্রথম হল ছিল মডার্ন হল। সেটি বন্ধ হওয়ার পর রংপুরে একে একে গড়ে ওঠে শাপলা টকিজ, দরদী হল, ওরিয়েন্টাল, লক্ষ্মী টকিজ, নূর মহল, চায়না টকিজ, সেনাহলসহ মোট ১০টি সিনেমা হল। এর আগেই বাকি সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। এবার সর্বশেষ সিনেমা হল শাপলা টকিজ বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে রংপুর সিনেমা হল শূন্য হয়ে গেল। শাপলা টকিজের যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। দীর্ঘদিনের লোকসানের কারণে শুক্রবার থেকে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। ফলে বিভাগীয় শহরটিতে আর কোনো সিনেমা হল থাকলো না। শনিবার গণমাধ্যমকে সিনেমা হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন হল ব্যবস্থাপক শাহাবুদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক