ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে
ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, বেড়েছে সরবরাহ
ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময়
শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার
অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ
২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান
সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস জানিয়েছে, ২০২৭ সালের প্রথমার্ধেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাবে বলে তারা প্রত্যাশা করছে। তবে নিকট ভবিষ্যতে বাজারে কিছুটা ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৭ আগস্ট) এক নোটে এ তথ্য জানিয়েছে ইউবিএস।
বর্তমানে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,২৯৫ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। তবে গত জানুয়ারির শেষের দিকে রেকর্ড ৫,৫৯৪.৮২ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম ইতোমধ্যেই ২৩ শতাংশ কমেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার দীর্ঘ সময়ের জন্য বেশি রাখবে—এমন প্রত্যাশায় স্বর্ণের দামে কিছুটা চাপ তৈরি হয়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে
বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের মতো সম্পদের আকর্ষণ কমে যায়। এদিকে, গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ তাদের বেঞ্চমার্ক সুদের হার ৩.৫০ থেকে ৩.৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রেখেছে। ইউবিএস আশা করছে, ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে আসবে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর সুদের হার অপরিবর্তিত রাখতে সক্ষম হবে এবং ২০২৭ সালে গিয়ে তা কমানোর চক্রে ফিরে যাবে। ইউবিএসের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মার্ক হায়েফেল বলেন, স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলার বা তার নিচে নেমে আসার এই দুর্বল সময়টি শেষ পর্যন্ত কৌশলগত বিনিয়োগের একটি বড় সুযোগ হিসেবে প্রমাণিত হতে পারে। সূত্র: রয়টার্স