বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে স্থান পাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশীয় উৎপাদনমুখী শিল্পখাতকে উৎসাহিত করতে ব্যাপক কর রেয়াত, ভ্যাট অব্যাহতি এবং আমদানি পর্যায়ে বিভিন্ন শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং অভ্যন্তরীণ বাজার সুরক্ষিত রাখতে আমদানিনির্ভর ও বিলাসবহুল পণ্যের ওপর শুল্ক ও করহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ দেশের শিল্পভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে কিছু পণ্য ও সেবার শুল্ক-কর বাড়ানো হয়। আবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে কিছু

ক্ষেত্রে শুল্ক-কর কমানো হয়। এ কারণে বাজারে সেই সব পণ্যের দাম বাড়ে-কমে। আগামী বাজেটে ভ্যাট ও শুল্ক হার পরিবর্তনের কারণে দাম বাড়তে পারে রড-সিগারেটের। দাম কমতে পারে স্বর্ণ- প্রসাধনী সামগ্রীর। অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিগারেট থেকে প্রতি বছর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এবারো সিগারেটের মূল্যস্তর বাড়ানো হচ্ছে। এতে সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সবচেয়ে বেশি দাম বাড়বে প্রিমিয়াম সিগারেটের। সিগারেট ছাড়াও আধুনিক তরুণদের কাছে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো জনপ্রিয় হয়ে উঠছে। এ দুই পণ্য থেকে আগামী অর্থবছরে মোটা অংকের রাজস্ব আদায় করতে চায় সরকার। বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের

সর্বোচ্চ খুরচামূল্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্কসহ মোট ৬২ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। বিধায় এ পণ্যের দাম বাড়তে পারে। এছাড়া দাম বাড়তে পারে দেশি মদ-বিয়ারের। কেননা দেশি মদ-বিয়ার উৎপাদনে এতদিন মাদক শুল্ক ছিল, আগামী বাজেটে লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করা হতে পারে। গৃহনির্মাণের প্রধান উপকরণ রডের দামও বাড়তে পারে। বিদ্যুতের দাম বৃদ্ধির পর এবার বাজেটে এমএস রডের কাঁচামাল স্ক্র্যাপ শিটের সুনির্দিষ্ট কর টনপ্রতি ৩০০ টাকা এবং এমএস পণ্যের কর ৪০০ টাকা বাড়ানো হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা মাছের দামও বাড়তে পারে। কারণ তাজা, ঠান্ডা ও হিমায়িত মাছ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ

করা হচ্ছে। সুগন্ধি ও ওষুধ তৈরি, কীটপতঙ্গ ও ছত্রাক বিনাশ অথবা সমজাতীয় কাজে ব্যবহৃত তাজা, শুকনা, চূর্ণ বা গুড়া অবস্থায় আমদানিকৃত বৃক্ষ বা বৃক্ষের অংশ আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। কাজু বাদাম আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। ঢাকার যানজট এড়াতে হেলিকপ্টার সেবা জনপ্রিয় হয়ে উঠছে। বাজেটে হেলিকপ্টারের নিবন্ধন বা ফিটনেস নবায়নে ১০ লাখ টাকা উৎসে কর আরোপ করা হচ্ছে। এতে হেলিকপ্টার ভাড়া বাড়তে পারে। বাস ভাড়াও বাড়তে পারে। কেননা বাসের অগ্রিম আয়কর বাড়ানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!