উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

উন্মত্ত জনতাকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার ‘গোপন ব্লু-প্রিন্ট’ ছিল ৫ আগস্ট: নর্থইস্ট নিউজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
গণভবনে উন্মত্ত জনতাকে ঢুকিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল দেশে ‘যুদ্ধপরিস্থিতি’ তৈরি করে জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করা। ৫ আগস্ট সকালে উত্তরাসহ ঢাকার প্রবেশমুখ থেকে ইচ্ছাকৃতভাবে তুলে নেওয়া হয়েছিল কারফিউর ব্যারিকেড। টুঙ্গিপাড়ায় নেওয়ার কথা বলে ধোঁকা দিয়ে তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা বাশার ঘাঁটিতে। ভারতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার আকস্মিক হস্তক্ষেপে ভেস্তে যায় হত্যার ছক, নিরাপদে পাঠানো হয় দিল্লিতে। ছাত্র-জনতার প্রবল গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই দিন তাঁকে কেবল ক্ষমতাচ্যুত করাই নয়, বরং উন্মত্ত জনতাকে গণভবনে ঢুকিয়ে তাঁকে হত্যার একটি ‘গোপন ব্লু-প্রিন্ট’ বা ছক তৈরি করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম

‘নর্থইস্ট নিউজ’-এর এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে এই বিস্ফোরক দাবি করা হয়েছে। ‘বাংলাদেশের মুখোশ উন্মোচন: পর্ব ৭’ (আনমাস্কিং বাংলাদেশ) শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের একটি অংশ সুপরিকল্পিতভাবে এই ঘেরাও কৌশল ও হত্যার ছক এঁকেছিল। কী ছিল সেই গোপন ব্লু-প্রিন্ট? প্রতিবেদনে দাবি করা হয়, ৫ আগস্টের ঘটনাপ্রবাহ স্বাভাবিক ছিল না। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার প্রবেশমুখগুলো—বিশেষ করে উত্তরা এলাকায় বসানো ‘কারফিউর ব্যারিকেড’ সেনা কর্মকর্তাদের নির্দেশে হঠাৎ তুলে নেওয়া হয়। সেনাসদস্যরা মাইকে ঘোষণা করেন যে কোনো কারফিউ নেই। এর মূল উদ্দেশ্য ছিল লাখ লাখ উন্মত্ত জনতাকে কোনো বাধা ছাড়াই গণভবনের দিকে ধাবিত হতে দেওয়া। নর্থইস্ট নিউজের দাবি, জনস্রোত যখন গণভবনে প্রবেশ করবে, তখন সেই উন্মত্ত

জনতার আড়ালেই শেখ হাসিনাকে হত্যার একটি ভয়ংকর পরিকল্পনা করা হয়েছিল। ক্ষমতা ছাড়ার প্রায় এক ঘণ্টা আগে শেখ হাসিনা বুঝতে পারেন যে তাঁর চারপাশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হত্যার উদ্দেশ্য: জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপ প্রতিবেদনে এই ব্লু-প্রিন্টের পেছনের একটি ভয়ংকর কারণও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণভবনে শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে দেশে একটি চরম অরাজকতা ও ‘যুদ্ধপরিস্থিতি’ (War-like situation) তৈরি করার পরিকল্পনা ছিল। এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (UN Peacekeepers) হস্তক্ষেপকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার একটি ছক কষা হয়েছিল। টুঙ্গিপাড়ার ধোঁকা ও ভারতীয় হস্তক্ষেপ নর্থইস্ট নিউজ জানায়, ৫ আগস্ট সকালে শেখ হাসিনা কিছুতেই দেশ ছাড়তে রাজি ছিলেন না। তাঁকে বোঝানো হয়েছিল

যে, নিরাপত্তার চরম অবনতি হওয়ায় তাঁকে সাময়িকভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু তাঁকে বহনকারী হেলিকপ্টারটি যখন কুর্মিটোলার বাশার ঘাঁটিতে অবতরণ করে, তখন তিনি বুঝতে পারেন পরিস্থিতি সম্পূর্ণ তাঁর নিয়ন্ত্রণের বাইরে এবং তাঁকে ধোঁকা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঠিক ওই চরম মুহূর্তে ভারতের এক শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত হস্তক্ষেপে পুরো দৃশ্যপট পাল্টে যায়। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো আগেই এই ব্লু-প্রিন্টের বিষয়ে আঁচ করতে পেরেছিল। ওই দিন সকালেই বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলে সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়ে রাখেন। শেষ পর্যন্ত ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপে ও হস্তক্ষেপে শেখ হাসিনাকে হত্যার ব্লু-প্রিন্টটি

ভেস্তে যায়। একটি সামরিক উড়োজাহাজে করে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিরাপদে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!