জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের নামে দু’বার অর্থ লোপাট: ফারুকীর নেতৃত্বে তুঘলকি দুর্নীতির নতুন মাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সংরক্ষণের নামে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ প্রকল্পে উদ্বোধনের নামে দু’বার অর্থ ব্যয় করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারোয়ার ফারুকীর বিরুদ্ধে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো অনুষ্ঠান ছাড়াই প্রধান উপদেষ্টার উদ্বোধন দেখিয়ে শ্রম খাত ও স্টেশনারি খাতের নামে কোটি কোটি টাকা পকেটস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রমতে, জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের নামে একই কাজ দু’বার বিল দেখানো হয়েছে। প্রথমবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার ফেব্রুয়ারিতে— উভয় ক্ষেত্রেই কোনো বাস্তব অনুষ্ঠান হয়নি। শুধুমাত্র কাগজে-কলমে ‘উদ্বোধন’ দেখিয়ে শ্রমিকদের মজুরি, স্টেশনারি ও আপ্যায়ন ব্যয়ের নামে অর্থ উত্তোলন করা হয়েছে। এছাড়া তিন কোটি ৩১ লাখ টাকার

অফিস সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও ভুয়া টেন্ডারের অভিযোগও রয়েছে। ফারুকী নিজেকে জুলাই স্মৃতি জাদুঘরের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করে স্বার্থের সংঘাত তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের নামে পৃথক বরাদ্দ থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে জাতীয় জাদুঘরের নিজস্ব তহবিল থেকে অর্থ সরিয়ে ব্যয় দেখানো হয়েছে। অনভিজ্ঞ ব্যক্তিদের (যেমন তানজিম বিন ওহাব, মেরিনা তাবাসসুম, সাদেকুল ইসলাম প্রমুখ) নিয়োগ দিয়ে দুর্নীতির পথ আরও সুগম করা হয়েছে বলে দাবি। এসব অভিযোগ প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ হয়েছে, সংবাদপত্রে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠন ফারুকীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার, সম্পদ জব্দ এবং দুদকের

মাধ্যমে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। অনেকে বলছেন, “জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া স্মৃতি জাদুঘরকে লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে।” ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি জানি আমি অনেক বড় পাপ করেছি”— কিন্তু সুনির্দিষ্ট জবাবদিহিতা এড়িয়ে গেছেন। সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এ ঘটনাকে ‘তুঘলকি দুর্নীতি’ হিসেবে বর্ণনা করেছেন। উদ্বোধনের নামে দু’বার অর্থ ব্যয় করা শুধু আর্থিক ক্ষতি নয়, জুলাই আন্দোলনের চেতনা ও শহিদদের প্রতি অবমাননা বলে মনে করছেন তারা। দুর্নীতির পাহাড় এখন থলের বেড়াল বেরিয়ে আসছে বলে মন্তব্য করা হচ্ছে। সরকারি সূত্র জানায়, বিষয়টি তদন্তাধীন। তবে জনগণের দাবি— জুলাই যাদুঘর প্রকল্পের প্রতিটি পয়সার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনা

দেখিয়ে দিচ্ছে যে, জুলাইয়ের ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে আদর্শকে ধারণ করার নামে যারা ক্ষমতায় এসেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ কীভাবে সেই আদর্শকেই কলঙ্কিত করছেন। জনগণ এখন দেখতে চায়, এই ‘তুঘলকি দুর্নীতি কাণ্ডে’ সরকার কতটা নিরপেক্ষ ও কঠোর অবস্থান নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার