মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ: সরকার জরুরি ভিত্তিতে ৩০০ কোটি ডলার ঋণ চাইছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। সরকার এই পরিস্থিতি সামাল দিতে আগামী জুন পর্যন্ত ৩০০ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) বাজেট সহায়তা হিসেবে ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি শাখা থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়ে এ বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। চিঠির সঙ্গে একটি বিস্তারিত অবস্থানপত্রও পাঠানো হয়েছে, যেখানে যুদ্ধের কারণে সৃষ্ট চাপের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। চার মাসে (মার্চ থেকে জুন) বাড়তি দামে জ্বালানি তেল, গ্যাস ও সার আমদানিতে প্রয়োজন হবে ৩০০ কোটি ডলার। এছাড়া ভর্তুকি বাবদ অতিরিক্ত

৩৮,৫৪২ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে। অবস্থানপত্রে বলা হয়েছে, এই ঋণসহায়তা তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখা এবং জ্বালানি, সার ও খাদ্য আমদানি নিশ্চিত করা নির্দিষ্ট জনগোষ্ঠীকে স্বল্প সময়ের জন্য সহায়তা প্রদান দেশের অভ্যন্তরে জ্বালানি ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা অর্থ মন্ত্রণালয়ের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় চাপ তৈরি করেছে। এই ঋণ জরুরি প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও একই ধরনের সংকট দেখা দিয়েছিল। তখন জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায় এবং দারিদ্র্যের হার ৯ শতাংশেরও বেশি

বেড়ে যায়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ৩১ মার্চ বলেছিলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে। বর্তমানে অর্থমন্ত্রীসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটনে এই সভায় যোগ দিয়েছেন, যেখানে আইএমএফের কাছে অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়টিও আলোচনায় থাকবে। সরকার আশা করছে, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই জরুরি ঋণ পেলে চলতি অর্থবছরের শেষভাগে অর্থনৈতিক চাপ অনেকটা কমানো সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার