বাড়িতে পুরুষের তুলনায় নারীরা ৪ গুণ বেশি কাজ করে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫

বাড়িতে পুরুষের তুলনায় নারীরা ৪ গুণ বেশি কাজ করে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ |
বাড়িতে নারীরা পুরুষের তুলনায় চারগুণ বেশি কাজ করেন। তারা সপ্তাহে ২০ ঘণ্টা এমন কাজ করেন। যেখানে একই বয়সি পুরুষরা সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা কাজ করেন। তবে যৌথ পরিবারের নারীদের তুলনামূলক কাজের চাপ কম থাকে। ফলে তাদের জন্য উৎপাদনমুখী কাজের সুযোগ বেড়ে যায়। ১৫ থেকে ২৪ বছর বয়সি নারীদের ওপর পরিবারের কাজের চাপ বেশি থাকে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন। ‘কেয়ার রেসপনসিবিলিটি অ্যান্ড উইমেন ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে বিশেষ

অতিথি ছিলেন জাতিসংঘের নারী বিভাগের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। সেমিনারে বিআইডিএসের গবেষক ও সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূল উপস্থাপনায় সাজেদা আমিন বলেন, যৌথ পরিবারের নারীরা উৎপাদনশীল কাজের জন্য দুই ঘণ্টা বেশি সময় পান। গৃহস্থালির কাজের জন্য তাদের প্রায় তিন ঘণ্টা কম সময় দিতে হয়। ফলে তারা বাড়ির বাইরে কাজ করার জন্য বেশি সুযোগ পান। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, পোশাক খাতের নারীরা প্রায় এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে কাজে যান। দীর্ঘপথ হাঁটতে হয় বলে তারা বাচ্চাদের সঙ্গে নিয়ে যেতে পারেন না। তাই শিল্প কারখানার বহু শিশু দিবাযত্ন কেন্দ্র খালি পড়ে

আছে। বাসার পাশে কর্মস্থল হলে এসব কেন্দ্র বেশি কাজে আসত। বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, নারীদের কাজের জন্য চাহিদা তৈরি হতে হবে। এখন কর্মসংস্থান কম তৈরি হচ্ছে এবং যে সুযোগ তৈরি হচ্ছে, তা পুরুষরা নিয়ে ফেলেছেন। তাই প্রযুক্তির মতো আধুনিক খাতে নারীদের জন্য কাজের আরও সুযোগ তৈরি করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? মাছ-মাংস, ডিম-সবজির দাম নাগালের বাইরে, সাধারণের দুর্ভোগ চরমে ট্রাম্প-শি বেইজিং সম্মেলনের খুঁটিনাটি: ইরান, তাইওয়ান সংকট থেকে শুরু করে বাণিজ্য-কূটনীতির ঐতিহাসিক অধ্যায় বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, বিটিএস ২০২৬ বিশ্বকাপ: এমবাপের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের শিশুদের কি ৬ মাস বয়সে হামের প্রথম টিকা দেয়া উচিৎ? সম্ভাব্য ৩ ডোজের হামের টিকা সংক্রান্ত প্রস্তাবনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য বন্দর খুলে দিচ্ছে বাংলাদেশ জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ