মাছ-মাংস, ডিম-সবজির দাম নাগালের বাইরে, সাধারণের দুর্ভোগ চরমে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

মাছ-মাংস, ডিম-সবজির দাম নাগালের বাইরে, সাধারণের দুর্ভোগ চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
রাজধানীর বাজারসহ সারাদেশে মাছ, মাংস, ডিম ও সবজির দাম বেড়েছে। এসব নিত্যপণ্যের উচ্চমূল্যে ভোক্তারা বিপাকে পড়েছেন। একই সঙ্গে বেড়েছে ডাল, মসলা, পেঁয়াজ ও ভোজ্যতেলের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে চাপ আরও বেড়েছে সাধারণ মানুষের ওপর। রাজধানীর কারওয়ান বাজার, নতুন বাজার, বাড্ডা ও হাতিরপুলসহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে আমাদের সংবাদতারা জানান, পোলট্রির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ডজন কিনতে গুনতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮০-২০০ টাকা, লেয়ার ৩৩০-৩৫০ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০-৩৮০ টাকায়। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৮০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারেও দাম বৃদ্ধি

লক্ষ্য করা গেছে। বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার ওপরে, কিছু পণ্যের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। কারওয়ান বাজারে টমেটো বিক্রি হয়েছে ৬০-১০০ টাকা, কাঁচামরিচ ৮০-১২০ টাকা, দেশি পেঁপে ১০০ টাকা, শসা ৮০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা এবং কচুর লতি ৮০-১০০ টাকায়। এছাড়া বরবটি, গাজর ও করলার দাম ছিল ৮০-১০০ টাকা কেজি। আলু বিক্রি হয়েছে ২০-৩০ টাকা এবং মিষ্টিকুমড়া ৩০-৪৫ টাকায়। মাছের বাজারেও বাড়তি দামের চাপ রয়েছে। পাঙাশ বিক্রি হচ্ছে ১৯০-২৪০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা এবং দেশি রুই ৩৩০-৪৫০ টাকা কেজিতে। কাতল ৩৪০-৩৬০ টাকা, বাগদা চিংড়ি ৭০০-৮০০ টাকা, চাষের কৈ ২২০-২৫০ টাকা এবং পাবদা মাছ ৩৪০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চালের বাজারে কিছুটা

স্বস্তির ইঙ্গিত মিলেছে। টিসিবির তথ্যমতে, মাঝারি চালের দাম ৬.২৫ শতাংশ এবং মোটা চালের দাম ৬.০৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে ৬০-৬৮ টাকা কেজিতে বিক্রি হওয়া আটাশ ও পাইজাম চাল এখন বিক্রি হচ্ছে ৫২-৬৮ টাকায়। একইভাবে স্বর্ণা বা মোটা চালের দাম ৫৫-৬০ টাকা থেকে কমে হয়েছে ৪৮-৬০ টাকা। কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী মো. শামসু বলেন, বাজারে এখন ধান ও চালের সরবরাহ বেড়েছে। কৃষকরা নতুন ধান কাটছেন, ফলে চালের দামে কিছুটা প্রভাব পড়েছে। অন্যদিকে বেড়েছে ময়দা, ডাল, তেল ও পেঁয়াজের দাম। টিসিবির হিসাবে, গত দুই দিনে প্যাকেটজাত ময়দার দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে। খোলা পাম অয়েলের দাম বেড়েছে ২ টাকা এবং সুপার পাম অয়েলের দাম বেড়েছে

আড়াই টাকা। মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ছোট দানার মসুর ডাল বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজের দামও বেড়ে ৪০-৫০ টাকায় দাঁড়িয়েছে। আমদানি করা আদার দাম কেজিতে বেড়েছে প্রায় ৩০ টাকা। তবে জেলা ও বিভাগীয় শহরে এই দাম আরো বেশি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুম শেষ হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। একই সঙ্গে পরিবহন ব্যয় বাড়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। মাছ ও মাংস ব্যবসায়ীরাও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দামের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বাড্ডা এলাকার ক্রেতা আমিনুল হক বলেন, একটা পণ্যের দাম কমলে কয়েকটা পণ্যের দাম আবার বেড়ে যায়। বাজারে কোনো

নিয়ন্ত্রণ নেই। একই পণ্যের দাম এক দোকান থেকে আরেক দোকানে ভিন্ন। কারওয়ান বাজারের আরেক ক্রেতা দীপ্তি সাহা বলেন, গত কয়েক মাস ধরে মাংস ও ডিমের বাজার অস্থির। এক-দেড় মাস আগেও ডিমের ডজন ছিল ১১০-১২০ টাকা, এখন ১৫০ টাকা। মাছ, মাংস, সবজির এমন দামে সাধারণ মানুষের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট