টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন আজমেরী হক বাঁধন। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে। অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম, পরে যুক্ত হয়েছেন চলচ্চিত্রেও। তার অর্জনের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দেশীয় অঙ্গন পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান তৈরি করেছেন বাঁধন। বিশেষ করে রেহানা মরিয়ম নূর সিনেমার মাধ্যমে তিনি বিশ্ব চলচ্চিত্রে আলোচিত হয়ে ওঠেন। ছবিটি কান চলচ্চিত্র উৎসব-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তার অভিনীত নতুন সিনেমা মাস্টার জায়গা করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। রেজওয়ান শাহরিয়ার পরিচালিত এই সিনেমাটি একটি রাজনৈতিক থ্রিলার। এই

উৎসবে অংশ নিতে নেদারল্যান্ডসে যান বাঁধন। বাঁধন জানান, আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণের পথ মোটেও সহজ ছিল না। তিনি বলেন, “উৎসবে আমরা সবাই নিজের টাকা দিয়েই গিয়েছিলাম। আমরা টাকা বাঁচাতে ২০ ঘণ্টা ট্রানজিটওয়ালা ফ্লাইট নিয়েছিলাম।” ভ্রমণের কষ্টের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “এয়ারপোর্টে শুয়ে, বসে, ঘুমিয়ে সময় কাটিয়েছিলাম। ঠান্ডায় মারা যাই যাই অবস্থা।” তবে এত প্রতিকূলতার মধ্যেও তারা উৎসব উপভোগ করেছেন। কিন্তু সেখানেও বিপত্তি পিছু ছাড়েনি। বাঁধনের ভাষায়, “আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে নাসির ভাইয়ের (অভিনেতা নাসির উদ্দিন) প্রায় দেড় লাখ টাকা চুরি হয়ে যায়, হোস্টেলে আগুন লাগে।” এই অভিজ্ঞতা তাদের নাড়িয়ে দেয় বলে জানান তিনি। শেষে যোগ করেন, “তখন আমরা তিনজনই ১০০ বার

বলেছি আমাদের দেশ অনেক ভালো।” সংগ্রাম, প্রতিকূলতা আর নিরন্তর পরিশ্রমের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন আজমেরী হক বাঁধন—এই অভিজ্ঞতাগুলো যেন তার সেই পথচলারই প্রতিচ্ছবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নতুন পে-স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ১৫ আগস্টের খিচুড়ি রান্না হচ্ছে সন্দেহে ৬ রিকশাচালক আটক, খাবার নষ্ট করে চাল-ডাল-তেল নিয়ে গেল পুলিশ অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ‘অস্ট্রেলিয়ার মাটিতে আমার দেখা সবচেয়ে বড় অঘটন’: বাংলাদেশের জয়ে মুগ্ধ মার্ক ওয়াহ