ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি
২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক
মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড
পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড
আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণে বাধা দেওয়ার সিদ্ধান্তকে ‘টেকনিক্যাল মব’ হিসেবে অভিহিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া প্রতিনিধিত্বের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়—স্বৈরাচারী সরকারের সমর্থকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। পরবর্তীতে সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট আইনজীবীদের নির্বাচন থেকে বিরত রাখা হয়।
মনজিল মোরসেদ বলেন, নির্বাচন কমিশন বিষয়টি সম্পর্কে যথাযথভাবে অবগত ছিল না বলেও অনেকে দাবি করেছেন। পাশাপাশি অধিকাংশ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এটি সরাসরি শারীরিক আঘাত না হলেও একটি ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বিস্তারের ঘটনা।
তিনি আরও মন্তব্য করেন, নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল অনিশ্চিত
হতে পারে—এমন আশঙ্কা থেকেই কাউকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে তার ধারণা। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে এবারের নির্বাচনে তারা অংশ নিতে পারেননি। এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল), জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি-সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স (লাল-সবুজ প্যানেল) অংশ নেয়।