ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী
এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা
সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব
১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা
পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয়
১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে!
কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী
নেপালের কাঠমান্ডুতে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফ্লাইটটি না ছাড়তে পারায় কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় আটকে ছিল ১২৭ যাত্রী।
পরে তাদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প একটি বিমান পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭২ রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এর আগে যাত্রীদের বোর্ডিংয়ের সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল ৩টা।
তবে উড্ডয়নের আগে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
ফলে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন ফ্লাইটটির ১২৭ যাত্রী।
পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি
বিমান কাঠমান্ডুতে পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডুতে একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে আরেকটি বিমান পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে কাঠমান্ডু থেকে বিকল্প ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।’ অর্থাৎ, নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে যাত্রীদের। এক সপ্তাহের ব্যবধানে দুই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যান্ত্রিক ত্রুটির ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমানের বিজি-৩০৬ ফ্লাইটেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ২৫৯ যাত্রী নিয়ে
টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে যাত্রাবিরতি করে। সেখানে উড়োজাহাজটিতে ত্রুটি ধরা পড়লে সেটি আর নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারেনি। এতে দীর্ঘ সময় রোম বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঢাকা থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠিয়ে উড়োজাহাজটি মেরামত করা হয়। মেরামত শেষে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। টরন্টোর ফ্লাইটের ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার নেপালের কাঠমান্ডুতে বিমানের আরেকটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হলো। এদিকে কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের বিকল্প ফ্লাইটে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় আপাতত তাদের ভোগান্তি কমানোর চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহের ব্যবধানে বিমানের
দুটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।