ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
ঢাকার আদালতপাড়ায় জালিয়াতি চক্রের নতুন এক চাঞ্চল্যকর কৌশলের তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে প্রকৃত আসামির পরিবর্তে অন্য ব্যক্তিকে আদালতে আত্মসমর্পণ করিয়ে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটছে। তদন্তে এমন প্রতারণার সত্যতা পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নথি ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরা পূর্ব থানার একটি প্রতারণা মামলায় এ ঘটনা প্রকাশ্যে আসে। মামলার এজাহারভুক্ত এক নারী আসামির পরিবর্তে অন্য এক নারী আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। জামিন শুনানির সময় বাদীপক্ষের আপত্তির পর বিষয়টি আদালতের নজরে আসে। পরে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করলে জানা যায়, আত্মসমর্পণকারী নারীর পরিচয় মামলার প্রকৃত আসামির সঙ্গে মেলে না। তদন্ত প্রতিবেদনে উল্লেখ

করা হয়, আত্মসমর্পণকারী নারী প্রকৃত আসামির একজন আত্মীয়। টাকার বিনিময়ে তিনি প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আদালতপাড়াকে ঘিরে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত। আদালতের আশপাশের কয়েকটি ফটোকপির দোকানকে কেন্দ্র করে পরিচালিত হয় এসব কর্মকাণ্ড। সূত্রগুলোর দাবি, প্রথমে কম্পিউটারে আদালতের নথির আদলে খসড়া তৈরি করা হয়। পরে বিভিন্নভাবে সংগ্রহ করা বিচারকের স্বাক্ষর, আদালতের সিল, স্মারক নম্বর ও অন্যান্য তথ্য ব্যবহার করে জাল নথি প্রস্তুত

করা হয়। অভিযোগ রয়েছে, আদালতের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় আসল নথির নমুনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এরপর এসব জাল নথি দালাল বা গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। আইন সংশ্লিষ্টদের মতে, প্রকৃত আসামির পরিবর্তে অন্য কাউকে আদালতে আত্মসমর্পণ করানো বিচারব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা রোধে আদালতকেন্দ্রিক দালালচক্র ও জালিয়াতদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা