ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৬ |
দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগ তার নেতাকর্মীদের সংগঠিত প্রতিরোধের মাধ্যমে মাঠে থাকার বার্তা দিচ্ছে। আর পড়ে পড়ে মার খাওয়া নয়— এবার ঝটিকা মিছিলের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছে দলটি। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুহিলপুর বাজার এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে। সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর প্রতিরোধ গড়ে তোলেন। এতে ছাত্রদল ও জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন— জেলা ছাত্রদলের

যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন, জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিএনপি-জামায়াতের কর্মীরা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে হামলার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা এবার প্রস্তুত ছিলেন। তারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলায় হামলাকারীরাই আহত হয়ে পিছু হটতে বাধ্য হয়। দলীয় সমর্থকরা মনে করছেন, এই ঘটনা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন আর শুধু আত্মরক্ষা নয়, সক্রিয় ও সংগঠিত প্রতিরোধের পথে এগোচ্ছে। শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে বিএনপি

নেতা ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে এবং পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে। তবে স্থানীয় আওয়ামী লীগ সূত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তারা শুধুমাত্র প্রতিরোধ গড়ে তুলেছে। এ ধরনের ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে যে, দমন-পীড়নের মুখেও আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী সংগ্রামী চেতনায় ফিরে আসছে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে মাঠে থাকার এই কৌশল দলের ভিতকে আরও মজবুত করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম