ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
এক রাতে ইউক্রেনের ৪৭ ড্রোন ধ্বংস রাশিয়ার
রাশিয়া শুক্রবার রাতে ইউক্রেনের ৪৭টি ড্রোন ধ্বংস ও প্রতিহত করেছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোনগুলো রাশিয়ার তিনটি অঞ্চলে এবং আজভ সাগরের ওপর আক্রমণ চালাতে চেয়েছিল।
এদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সরকার রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে ড্রোন ব্যবহার করার চেষ্টা করেছিল। তবে রাশিয়ার সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ও প্রতিহত করতে সক্ষম হয়েছে।
এর মধ্যে ১৭টি ড্রোন ক্রাসনোদার অঞ্চলে, ১৬টি আজভ সাগরের ওপর, ১২টি কুরস্ক অঞ্চলে এবং ২টি বেলগোরদ অঞ্চলে প্রতিহত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, বেলগোরদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছিলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাগুলির ফলে বেলগোরদ অঞ্চলে একজন নিহত
এবং ১১ জন আহত হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
এবং ১১ জন আহত হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি





