ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ
সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ গতকাল (৫ মে) মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহানার সঙ্গে আইসিটি টাওয়ারে একটি অনির্ধারিত বৈঠক করেছেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
বৈঠকে শিলা আহমেদ একজন মার্কিন নাগরিক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে যান। তিনি নিজেকে মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার হিসেবে পরিচয় দিয়ে সাক্ষাতের ব্যবস্থা করেন বলে জানা গেছে। বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না; শিলা আহমেদ সরাসরি গিয়ে পরিচয় দিয়ে বৈঠকটি সম্পন্ন করান।
সাক্ষাতের সময় শিলা আহমেদ বারবার জানতে চান ওই স্থানে সাংবাদিক উপস্থিত আছেন কি না। এতে কিছু লুকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিক জাওয়াদ
নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ফাঁস করলে বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে, শিলা আহমেদ কি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা নিয়েছেন? বৈঠকে কী বিষয় আলোচিত হয়েছে এবং সাংবাদিকদের কাছ থেকে কেন তা গোপন রাখার চেষ্টা করা হয়েছে— এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আইসিটি উপদেষ্টা কার্যালয় বা সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে।