এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

এবার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
সরকারি দাপ্তরিক কাজকর্ম শিখতে ১২ সদস্যের একটি দলের পাকিস্তান সফরের খবর নিয়ে যখন তখন তুমুল সমালোচনা চলছে, ঠিক সেসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবর এলো। মঙ্গলবার ইউজিসি ভবনে পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানানো হয়। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল। বৈঠকে পাকিস্তান হাই কমিশনার ইমরান

হায়দার জানান, আসন্ন এই সফরে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে। বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ‘উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের ফলে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন ও বৈপ্লবিক উন্নতি এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবেন বাংলাদেশের প্রতিনিধিরা। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, “পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুধাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।” তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও ইউজিসি উচ্চশিক্ষা

প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করে না। বর্তমানে দেশে উচ্চশিক্ষার সংখ্যাগত অগ্রগতি অর্জিত হয়েছে, এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন। পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশটির পাবলিক ও প্রাইভেট উভয় খাতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে। সাক্ষাৎ অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক