‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের শিবির প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে বাইরে থেকে আসা দুই শিবির কর্মীর সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে সারা দেশের শিক্ষাঙ্গনে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই ঘটনার একটি ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিবির নেতা ইব্রাহীম খলিলের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি বিবেচনায় হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিটটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ১লা আগস্ট, শনিবার সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে দেখা যায়, গত ২৭শে জুলাই শিবির নেতা ইব্রাহীম খলিলের কক্ষে রাতযাপন করা দুই কর্মী তাদের অনৈতিক ও

সমকামী কর্মকাণ্ডের কথা স্বীকার করেন শিক্ষার্থীদের সামনে। ভিডিওচিত্রটি না ছড়ানোর অনুরোধ জানিয়ে তাদের ক্ষমা চাইতেও দেখা যায় সেখানে। শিবির নেতা খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী এনসিপি কর্মী অনয় চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জানান, গত ২৭শে জুলাই খলিলের কক্ষে এসে ওঠে ওই দুই কর্মী। পরে তাদের সেখানে আপত্তিকর ও অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। অনয় জানান, উপস্থিত শিক্ষার্থীরা তাদের বক্তব্য ও স্বীকারোক্তি ধারণ করলেও ঘটনার স্পর্শকাতরতার কারণে পুরো ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রত্যক্ষদর্শীদের নাম-পরিচয় গোপনীয় রাখা হয়েছে। সমালোচনার মুখে পড়ে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করতে শিবির নেতা ইব্রাহীম খলিল দাবি করেন, ঘটনাটির ব্যাপারে তিনি কিছুই জানতেন না। তিনি

জানান, ঢাকায় আসা সেই ব্যক্তিকে তার কক্ষে থাকার অনুমতি দেন তিনি। ঘটনার সময়ে তিনি কক্ষে ছিলেন না। বিষয়টির নিন্দা জানিয়ে ওই দুজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। উত্থাপিত অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে এজিএস ইব্রাহীম খলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি অডিও কল রেকর্ড সরবরাহ করেন। কথোপকথনে দুই সমকামী সঙ্গীর একজনকে বলতে শোনা যায়, তারা ‘শয়তানের ধোঁকা’য় পড়ে উক্ত কর্মে লিপ্ত হন, কিন্তু ‘কাজ’ শেষ করার পূর্বেই রুমমেট এসে দেখে ফেলায় তা ভেস্তে যায়। উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে গুপ্ত সংগঠন শিবির সমর্থিত প্যানেল থেকে শহীদুল্লাহ হলের এজিএস পদে জয়লাভ করেছিলেন ইব্রাহীম খলিল। তিনি সংগঠনটির সক্রিয় কর্মী বলে

ঢাবি শাখা শিবির সভাপতি মহিউদ্দিন খান নিশ্চিত করেছেন। এ বিষয়ে হল প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে খলিলের সিটটি সাময়িক বাতিল করা হয়েছে। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সত্যতা যাচাই শেষে চুড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। হল সংসদের ভূমিকার বিষয়ে সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান জানান, খলিলের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। এজিএস ও তার রুমমেটের বক্তব্য বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর শহীদুল্লাহ হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে শনিবার রাত সোয়া ১০টার দিকে হলের পুকুরপাড়ে জমায়েত হয়ে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন একদল শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা