চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ August, ২০২৬

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ August, ২০২৬ |
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুসের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। হামদ-নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকির-আসকারের মধ্য দিয়ে এগিয়ে যায় জশনে জুলুস। কেউ হেঁটে, কেউ ট্রাক-পিকআপে করে জুলুসে অংশ নিতে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো নগরী। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টায় ষোলশহর আলমগীর খানকা শরিফ থেকে আল্লামা পীর সাবির শাহর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুসের শোভাযাত্রা বের হয়। জুলুস উপলক্ষে নগরীতে সাজ সাজ রব পড়ে। গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক বিভাজকগুলো সাজানো হয় বড় বড় তোরণ, আনজুমানের পতাকা, ফেস্টুন ও ব্যানারে। সবুজ পতাকা ও নানা রঙের সাজসজ্জায় বদলে যায় জুলুসের পুরো পথ। পবিত্র ঈদে মিলাদুন্নবী

(সা.) উপলক্ষে জশনে জুলুসের শোভাযাত্রাটি ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে নির্ধারিত পথে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে সকাল থেকে দেশ-বিদেশের ইসলামী আলোচকরা ঈদে মিলাদুন্নবীসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। জশনে জুলুসকে ঘিরে নগরীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করে চট্টগ্রাম নগর পুলিশ। গুরুত্বপূর্ণ এলাকা ও জুলুসের বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। জুলুস চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারও বন্ধ করে দেওয়া হয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল

আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। ওই বছর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) চট্টগ্রামে এ জুলুসের প্রবর্তন করেন। পীর সাবির শাহর নেতৃত্বে জুলুসে বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার