রাজধানীতে ডিভাইডার ভেঙে এক বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

রাজধানীতে ডিভাইডার ভেঙে এক বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
ঈদের আগের দিন ফাঁকা রাজধানীতে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্য বাসের চারজন যাত্রী নিহত হয়েছে। অন্তত ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার সকালে রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা নতুন বাজার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পটুয়াখালী থেকে ছেড়ে আসা উত্তরা অভিমুখী ইসলাম পরিবহন নামের বাসটি বেপরোয়া গতিতে নর্দ্দা এলাকা পার হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের মাঝখানের রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহন নামের একটি বাসকে সেটি

ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বাসের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের চালক ও হেলপার বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভাটারা থানার এসআই নেসার উদ্দিন জানান, গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে যাত্রী ছিল বেশি। আর ইসলাম পরিবহনে যাত্রী ছিল ৫-৭ জন। ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি অনেকটা দূরে

সরে যায়। ঘটনাস্থলেই মারা যান একজন নারী যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন যাত্রী নিহত হন। আহতদের কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। ইসলাম পরিবহনের অক্ষত কয়েকজন যাত্রী অভিযোগ করেন, পটুয়াখালী থেকে ছাড়ার পর থেকেই চালক অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ঈদের আগে রাস্তা ফাঁকা থাকায় চালক যাত্রীদের নিষেধ ও সতর্কতা সত্ত্বেও বাসের গতি কমাননি, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক