হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
কিশোরগঞ্জের নিকলী হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ২টা থেকে ২টার মধ্যে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের একটি দলের সঙ্গে নিকলী হাওরে ঘুরতে আসেন তুলু। একপর্যায়ে কাঁঠালকান্দি এলাকায় গোসল করার উদ্দেশ্যে তিনি হাওরের পানিতে লাফ দেন। এ সময় হাওরের তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তেই পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের কারণে ব্যর্থ হন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস

ও সিভিল ডিফেন্স স্টেশন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। তবে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য একটি উদ্ধার কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলকে তলব করা হয়। পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল থেকে আশপাশের হাওরে ব্যাপক উদ্ধার অভিযান চালায়। তবে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না পাওয়ায় আলো স্বল্পতার কারণে প্রথম দিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, গাজীপুর থেকে ঘুরতে

আসা এক পর্যটক দুপুরে হাওরের পানিতে নিখোঁজ হয়েছেন। খবর পাওয়ার পরপরই ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করবে।ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব