শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা: নিহত বেড়ে ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের একটি এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনায় আহত মতিউর রহমান (১৭) চিকিৎসাধীন অবস্থায় নগরের ন্যাশনাল হাসপাতালে মারা যান। মতিউর রহমান সীতাকুণ্ডের সোনাইছড়ির মো. হানিফের ছেলে। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ বলেন, এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে এ হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনের একজন এখন আইসিইউতে ও অন্যজন ইমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন। মতিউর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখনও সাতজন চিকিৎসাধীন আছেন। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মারা যাওয়া অন্য ৮ শ্রমিক হলেন- সানি জলদাস (২৩), পলাশ জলদাস (৩৫),

হাবিবুর রহমান (৫১), মোহাম্মদ মনসুর (৫৫), নাসির উদ্দিন (৫১), আবদুল আলীম (৩৬), রানা মিয়া (২৩), ও খোকন মিয়া (২৩)। তাঁদের মধ্যে খোকন ও রানার বাড়ি গাইবান্ধায় এবং আবদুল আলীমের বাড়ি পাবনা। অন্যরা ভাটিয়ারী এলাকার বাসিন্দা। এর মধ্যে মনসুর ও নাসির আপন ভাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট