বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেতা শাহিদ কাপুর। তার অভিনীত ‘জব উই মেট’, ‘কবীর সিংহ’ ও ‘পদ্মাবত’ সিনেমার মতো ছবি বক্সঅফিসে সফল। কিন্তু এ সাফল্যের নেপথ্যে নিজের মায়ের অবদানকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দেন বলে জানান শাহিদ কাপুর। আজ শাহিদ কাপুর কোটি কোটি টাকার মালিক এবং সফল অভিনেতা। তবে বলিউড তারকার শৈশব মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন তার মা নীলিমা আজিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদের মা নীলিমা আজিম নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন। নীলিমা আজিম বলেন, পঙ্কজ কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তাকে নতুন করে জীবন শুরু করতে হয়েছিল। সেই সময়ে তার হাতে ছিল মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা। তিনি বলেন,

এই সামান্য টাকা দিয়ে তিনি মুম্বাইয়ে আসেন ভাগ্যবদলের আশায়। তখন ছোট্ট শাহিদকে কিছু দিনের জন্য দিল্লিতে তার দাদু-দিদার কাছে রেখে আসতে বাধ্য হন তিনি। শাহিদের মা বলেন, কারণ মুম্বাইয়ে এসে কাজ খোঁজা, থাকার জায়গা জোগাড় করা এবং নতুন জীবন শুরু করা— সব কিছু একসঙ্গে সামলানো তার পক্ষে সহজ ছিল না। তিনি বলেন, সেই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর মধ্যে অন্যতম ছিল। আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তিগত কষ্ট এবং একা হাতে সন্তানকে বড় করার দায়িত্ব— সব মিলিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তিনি। পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে শাহিদও মুম্বাইয়ে গিয়ে তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। ছোটবেলা থেকেই তিনি মায়ের সংগ্রাম খুব

কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাই তাকে পরিশ্রমী ও আত্মনির্ভরশীল হতে শিখিয়েছে বলে মনে করেন তার মা নীলিমা আজিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ