ডিসেম্বরের মধ্যে বিজেএমসির লিজ মিলগুলোতে প্রায় ২০ হাজার কর্মসংস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬

আরও খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

ডিসেম্বরের মধ্যে বিজেএমসির লিজ মিলগুলোতে প্রায় ২০ হাজার কর্মসংস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ |
আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) লিজ দেওয়া মিলগুলোতে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বর্তমানে লিজ প্রক্রিয়াধীন পাটকলগুলো চালু হলে এ সংখ্যা আরও বাড়বে। বিজেএমসির মহাব্যবস্থাপক মো. মামনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিজেএমসির ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে। আরও ৬টি মিল লিজ প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে চালু থাকা ৯টি মিলে দৈনিক প্রায় ১২০ মেট্রিক টন পণ্য উৎপাদন হচ্ছে। এর বেশির ভাগই বিদেশে রপ্তানি করা হচ্ছে। তারা জানান, বর্তমানে এসব মিলে প্রায় সাড়ে ৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ডিসেম্বরের মধ্যে লিজ দেওয়া সব মিল চালু হলে কর্মসংস্থান

বেড়ে প্রায় ২০ হাজারে পৌঁছাবে। মো. মামনুর রশিদ বলেন, বিজেএমসিকে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। বর্তমানে নিজস্ব আয় বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানটির সংকট অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তিনি বলেন, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া ছিল। কোনো বোনাস দেওয়া হতো না। বিমা সুবিধাও ছিল না। ফলে প্রায় সব সময় প্রতিষ্ঠানটিতে অসন্তোষ লেগেই থাকত। তিনি আরও বলেন, এ অসন্তোষ দূর করতে প্রথমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা ও বোনাস নিশ্চিত করা হয়। কারণ নিয়মিত বেতন দেওয়া সম্ভব হলে অসন্তোষ এমনিতেই দূর হয়ে যায়। মো. মামনুর রশিদ বলেন, প্রতি মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে প্রায় সাড়ে ১১ কোটি টাকা প্রয়োজন

হয়। বিদ্যুৎ বিল ও অন্যান্য ব্যয়সহ মোট মাসিক ব্যয় দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। বিজেএমসির কর্মকর্তারা জানান, একসময় এই ব্যয়ের বিপরীতে প্রতিষ্ঠানটির আয় ছিল মাত্র ১ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে সরকার ২৪ কোটি টাকা সহায়তা দেয়। সেই অর্থ দিয়ে দুই মাসের বেতন পরিশোধ করা হয়। তবে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর করে প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় বিবেচনায় নিয়ে নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। তারা আরও জানান, চলতি মাসে বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে প্রায় সাড়ে ৫ কোটি টাকা আয় হয়েছে। যা মাসিক ব্যয়ের প্রায় অর্ধেক। মামনুর রশিদ জানান, বিজেএমসির মালিকানাধীন বিভিন্ন স্থানে ৩০০টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২৫০টি ভাড়া দেওয়া

হয়েছে। বাকি ৫০টি ভাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আরও দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, রাজধানীর করিম চেম্বার এবং চট্টগ্রামের সাত্তার চেম্বার থেকে আগে ১২ লাখ করে মোট ২৪ লাখ টাকা পাওয়া যেত। বর্তমানে তা বাড়িয়ে ৩০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের আমিন জুট মিলে বিজেএমসির মালিকানাধীন একটি পেট্রলপাম্প রয়েছে। আগে এটি ভাড়ায় চালানো হতো। এখন বিজেএমসি নিজস্ব ব্যবস্থাপনায় তা চালুর উদ্যোগ নিয়েছে। বিজেএমসি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির মালিকানাধীন বিভিন্ন মিলে পড়ে থাকা স্ক্র্যাপ বিক্রি করে পাওয়া অর্থ ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। ওই অর্থের মুনাফা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা পরিশোধ করা হচ্ছে। চলতি বছরের বৈশাখী ভাতাও

দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, বিজেএমসির অনেক জায়গা আগে বেহাত হয়ে গিয়েছিল। সেগুলো উদ্ধার করে পুনরায় দখল বুঝে নেওয়া হয়েছে। আগে কয়েকটি মিলে কর্মকর্তা-কর্মচারীদের কোনো পিএফ তহবিল ও বীমা সুবিধা ছিল না। এখন তা চালু করা হয়েছে। বিজেএমসি জানায়, উৎপাদন খাতের প্রায় ১৬শ’ একর জমির মধ্যে সরকার ৪০০ একর জমি অধিগ্রহণ করেছে। রাজধানীর গুলশান ও নারায়ণগঞ্জের আদমজী জুটমিলের জমিও সরকার নিয়ে নিয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের অধীন ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম ২০২০ সালে বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ১৪টি মিল ইতোমধ্যে লিজ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার