ভাঙ্গুড়ায় দেশী প্রজাতির মাছ সংকটে শুঁটকি চাতালে স্থবিরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

ভাঙ্গুড়ায় দেশী প্রজাতির মাছ সংকটে শুঁটকি চাতালে স্থবিরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং নির্বিচারে মাছ নিধনের ফলে ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে দেশি মাছ।পাবনার ভাঙ্গুড়া উপজেলাসহ চলনবিল অঞ্চলে সরাসরি প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী শুঁটকি চাতাল শিল্পে। একসময় বর্ষা শেষে যে শুঁটকি চাতালগুলো কর্মচাঞ্চল্যে মুখর থাকত, এখন সেখানে নেমে এসেছে নীরবতা। দেশি মাছের তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে অধিকাংশ শুঁটকি চাতাল। শুঁটকি ব্যবসায়ীদের সাথে কথাকথনে উঠে এসেছে, এ শিল্পের এ কাল সে কাল।দেশের নদী-নালা ও খাল-বিলের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় জলাশয় গুলোতে পানি ধারণক্ষমতা কমে গেছে। অপরিকল্পিত বাঁধ, সড়ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে অনেক ঐহিত্যবাহী খাল-বিল বর্ষা মৌসুমেও পুরোপুরি পানিতে ভরে না।দেশে দু'সহস্রযুগ থেকে যুক্ত হয়েছে চায়না দুয়ারি, বাদাই জালসহ

নিষিদ্ধ জাল দিয়ে অবাধ মাছ শিকার। এতে মা মাছের পাশাপাশি রেণু ও পোনা মাছও ধ্বংস হয়ে যাচ্ছে।ফলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মৎস্য সংশ্লিষ্টদের তথ্যমতে, ভাঙ্গুড়ার মুক্ত জলাশয় ও চলনবিল এলাকায় একসময় মাগুর, শিং, পাবদা, টাকি, চিতল, আইড়, বোয়াল, কৈ, গজার, বাইম, শোল, বাঘাইড়, গুলশা, টেংড়াসহ ৩০ থেকে ৪০ প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। বর্তমানে এসব মাছ বিলুপ্তির পথে।বর্তমান বাজারে বৈজ্ঞানিক উপায়ে চাষের মাছ ছাড়া দেশি প্রজাতির মাছ নেই বললেই চলে। গুমানী নদীপাড়ের কৌডাঙ্গার বাসিন্দা নারায়ন চন্দ্র হালদার ও রুহিদাস চৌধুরী জানান,এক সময় বর্ষা মৌসুমে ঐহিত্যবাহী চলনবিলসহ ভাঙ্গুড়া অঞ্চলের সকল নদী-নালা,খাল-বিলে বছরের ছয় মাস পানিতে থইথই করত।সে সময় উঁচু জমিতে

ফসল আবাদ হতো, আর নদী-খালে চলত মাছ শিকার। সেই মাছ দিয়েই সচল থাকত শুঁটকি চাতালগুলো।ভাঙ্গুড়া অঞ্চলের শুঁটকি শিল্প এক সময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশের অন্তত ২০টি দেশে রপ্তানি হতো। এখন জলাশয়ে পানি ও মাছ কমে যাওয়ায় সেই রপ্তানি কার্যক্রমেও ভাটা পড়েছে। সম্প্রতি ভাঙ্গুড়া উপজেলা ঘুরে দেখা গেছে, দু'শতাধিক শুঁটকি চাতালের মধ্যে অধিকাংশই বন্ধ হয়ে গেছে।হাতে গোনা কয়েকটি চাতাল চালু থাকলেও শুঁটকি উপকরণ মাছের অভাবে উৎপাদন অত্যন্ত সীমিত।ফলে আয় হারিয়ে শ্রমিক ও ব্যবসায়ীরা মানবেতর জীবন যাপন করছেন। শুঁটকি চাতালের শ্রমিক আকলিমা খাতুন বলেন, “আগে নিয়মিত কাজ ছিল, প্রতিদিন ৩০০–৪০০ টাকা আয় হতো। এখন মাছ না থাকায় বেশিরভাগ দিন চাতালে কাজই থাকে না। সংসার

চালানো খুব কষ্ট হয়ে গেছে।” শুঁটকি ব্যবসায়ী জেলে মদ্দিন জানান, আগে নিয়মিত মাছ পাওয়া গেলেও এ মৌসুমে অনেকেই টানা দুই সপ্তাহেও মাছ পাননি। বাধ্য হয়ে অনেক ব্যবসায়ী চাতাল বন্ধ রেখেছেন। তাদের অভিযোগ, চলনবিল এলাকায় অপরিকল্পিত পুকুর খনন ও অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ভাঙ্গুড়া সদর ইউপি'র কলকতি গুমানী নদীপাড়ের শুঁটকি চাতালের মালিক দুলাল হোসেন বলেন,বড়াল,করতোয়া,গুমানী নদীর অববাহিকার সমতল জলাভ‚মি বরমপুর, চিনাভাতকুর,সমাজ-শীতলাই, দিলপাশার, পুঁইবিল, চকল²ীকোল,আদাবাড়িয়া, বাঁশবাড়িয়া,ডেঙ্গাপাড়া,ধলাগাড়ী,রুপসী, বাওইহাট,উধুনিয়া-,হাটউধুনিয়া, পুংখারুয়া দত্তখারুয়া বিলে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া যেত। এখন চায়না দুয়ারি জালে মা মাছসহ সব ধ্বংস করা হচ্ছে। এতে শুঁটকি উৎপাদন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা

মৎস্য কর্মকর্তা আলী আযম(চঃদঃ)বলেন, নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছ নিধন এবং আষাঢ়-শ্রাবণ মাসে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জলাশয় গুলোতে দীর্ঘ মেয়াদে পানি ও মাছ দুটোই কমেছে।অন্যান্য বছর ভাঙ্গুড়া অঞ্চলে অর্ধশত শুঁটকি চাতাল ছিল, সেখানে এবার রয়েছে হাতে গোনা কয়েকটি।গত বছর প্রায়৫০ টন শুঁটকি উৎপাদন হলেও এ বছর ৮থেকে ১০ টনের বেশি উৎপাদন হওয়া কঠিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়