ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান
জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস
বাউল শিল্পীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে ‘লালন পরিষদ ইউএসএ’-এর সমাবেশ
বাংলাদেশে পুলিশের উপস্থিতিতে বিভিন্ন জেলায় তৌহিদী জনতার ব্যানারে চিহ্নিত মৌলবাদী সন্ত্রাসীদের দ্বারা বাউল শিল্পীদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ করেছে ‘লালন পরিষদ ইউএসএ। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁরা বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি, বাউল সম্প্রদায়ের ওপর সকল প্রকার নির্যাতন বন্ধ, এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান।
সমাবেশের বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে হামলা চলছে, তা দেশের মানবিক, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর সুস্পষ্ট আঘাত। তারা বলেন, বাউলধারা বাংলার হাজার বছরের সংস্কৃতি ও মানবতাবাদী
চেতনাকে ধারণ করে—যা মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বক্তারা আরও দাবি করেন, পুলিশের উপস্থি
তিতে বাউল শিল্পীদের ওপর হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ঘটনাগুলোর স্বাধীন তদন্ত এবং সংশ্লিষ্ট দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারে লিখেছিলেন— বাউলদের ওপর হামলা বন্ধ করো, আবুল সরকারের মুক্তি চাই। লালন পরিষদ ইউএসএ-এর নেতারা বলেন, মানবতা, ভালোবাসা ও বৈচিত্র্যের সুর ছড়িয়ে দেওয়া বাউলরা কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের টার্গেট হতে পারে না। তারা বাংলাদেশ সরকারকে বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাউল শিল্পীরাও অংশ নেন এবং
লালনের গান পরিবেশন করে মানবতাবাদী চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশের বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বাউলদের ওপর যে হামলা চলছে, তা দেশের মানবিক, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর সুস্পষ্ট আঘাত। তারা বলেন, বাউলধারা বাংলার হাজার বছরের সংস্কৃতি ও মানবতাবাদী চেতনাকে ধারণ করে—যা মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বক্তারা আরও দাবি করেন, পুলিশের উপস্থি
তিতে বাউল শিল্পীদের ওপর হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ঘটনাগুলোর স্বাধীন তদন্ত এবং সংশ্লিষ্ট দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারে লিখেছিলেন— বাউলদের ওপর হামলা বন্ধ করো, আবুল সরকারের মুক্তি চাই। লালন পরিষদ ইউএসএ-এর নেতারা বলেন, মানবতা, ভালোবাসা ও বৈচিত্র্যের সুর ছড়িয়ে দেওয়া বাউলরা কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের টার্গেট হতে পারে না। তারা বাংলাদেশ সরকারকে বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাউল শিল্পীরাও অংশ নেন এবং লালনের গান পরিবেশন করে মানবতাবাদী চেতনার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



