বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
তীব্র বাধা ও সময় বেঁধে দেওয়ার মতো কঠিন শর্ত উপেক্ষা করে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। আজ সোমবার তাঁর নিজ এলাকা সখীপুরে এই জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এদিন নানা শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাবেক এই সংসদ সদস্যের জানাজা আয়োজনে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। এমনকি দ্রুত জানাজা শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তাঁর অনুসারীরা। তবে সব ধরনের ভয়ভীতি, বাধা ও

সময়ের বেড়াজাল ডিঙিয়ে সাধারণ মানুষ, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশ নেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে (আদালত চত্বর) জোয়াহেরুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা তিনটায় তাঁর নিজ জন্মভূমি সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হওয়ায় জানাজা শেষে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করে ভারতে চলে গিয়েছিলেন জোয়াহেরুল ইসলাম। সেখানে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার

রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। এরপর বিশেষ প্রক্রিয়ায় গতকাল রোববার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর মরদেহ দেশে আনা হয়। জোয়াহেরুল ইসলাম ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের টানা দুবারের ভিপি ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ নেতা স্থানীয় মানুষের কাছে ‘ভিপি জোয়াহের’ নামেই সমধিক পরিচিত। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৭ সাল থেকে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর দল চরম বিপর্যয়ের মুখে পড়লেও শেষ বিদায়ে সাধারণ মানুষের এমন উপস্থিতি প্রমাণ করে, স্থানীয় পর্যায়ে এই নেতার

জনসমর্থন ও গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়