স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
চট্টগ্রামে এক যুবকের আত্মহননের ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মুখরোচক গল্প। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে—স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারার হতাশা থেকে এক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইরাল হওয়া এই গল্পের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। ৬ই মার্চ, শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কামাল উদ্দিন (৪০) নিউমার্কেট এলাকার সামনে একটি আনারসের দোকান থেকে ছুরি নিয়ে নিজের গলায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ টহল দল স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে

জরুরি অস্ত্রোপচারের সময় রক্তের প্রয়োজন হলে সহকারী পুলিশ সুপার নুরে আলম মাহমুদ রক্ত দেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই কামাল উদ্দিন মারা যান। পুলিশ জানায়, কামাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহে হলেও তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তার স্ত্রী তার সঙ্গে ছিলেন না। ঘটনার প্রত্যক্ষদর্শী এস এম রিদুয়ান বলেন, রাতের দিকে আনারসের দোকান থেকে ছুরি নিয়ে কামাল নিজেই নিজের গলায় আঘাত করেন। তখন সেখানে কোনো নারী উপস্থিত ছিলেন না। তিনি বলেন, পুলিশকে খবর দেওয়া থেকে শুরু করে হাসপাতালে নেওয়া পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গল্পটি সম্পূর্ণ মিথ্যা।ব্রেকিং নিউজ নিহত কামাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তার জানান, ঘটনার রাতে রাত ৮টার

দিকে কামাল তার ভাগিনা সামাদের কাছ থেকে কিছু হাতখরচের টাকা নেন। টাকা নেওয়ার পর তিনি বের হয়ে যান এবং এরপর আর বাড়ি ফেরেননি। পরে ভোরের দিকে ফোন পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। কামালের ভাগিনা সামাদ বলেন, তার মামা পেশায় রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার চেষ্টা করা হয়েছিল। কিছুদিন সুস্থ থাকলেও পরে আবার সমস্যার লক্ষণ দেখা দিত। ঘটনার সময় তার স্ত্রী কর্মস্থলে ছিলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে। সংযুক্তি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ঘটনা নিয়ে

যাচাই-বাছাই ছাড়াই গল্প তৈরি করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। বাস্তব ঘটনার সঙ্গে কল্পনা, আবেগ ও নাটকীয়তা যোগ করে অনেকেই এমন বর্ণনা তৈরি করেন যা দ্রুত ভাইরাল হয়। এতে মানুষের সহানুভূতি যেমন ভুল পথে পরিচালিত হয়, তেমনি প্রকৃত ঘটনাও আড়ালে পড়ে যায়। লাইক, কমেন্ট ও শেয়ারের প্রতিযোগিতায় সত্য অনেক সময় হারিয়ে যাচ্ছে—আর বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?