বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

আরও খবর

মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি

ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ

বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
স্থানীয় বাজার থেকে একটি বনমোরগ কিনে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পথে তাকে আটকায় বন বিভাগ। তার কাছ থেকে বনমোরগটি জব্দ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী জব্দ করা বন্যপ্রাণী নিকটবর্তী বনে অবমুক্ত করার কথা সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার। কিন্তু সেই বনমোরগ অবমুক্ত না করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে এক বন কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে উপজেলার জালিয়াপাড়া রেঞ্জের কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, জব্দ করা বনমোরগটি বনে অবমুক্ত করা হয়েছে। এ দাবির সমর্থনে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে একটি ছবিও পাঠান। তবে সেই ছবিতে তাকে একটি দেশি মোরগ অবমুক্ত করতে দেখা যায়। জানা গেছে, গুইমারা

উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে বনমোরগটি জব্দ করা হয়। যার কাছ থেকে মোরগটি জব্দ করা হয়েছে, তিনি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি জানান, স্থানীয় বাজার থেকে বনমোরগটি কিনে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তার কাছ থেকে মোরগটি জব্দ করেন। পরে স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে একটি মুচলেকায় তার স্বাক্ষর নেওয়া হয়। বাড়ি ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন বিভাগের পক্ষ থেকে ‘বনমোরগ অবমুক্তের’ একটি ছবি দেখতে পান। তবে ছবির মোরগটি তার কাছ থেকে জব্দ করা বনমোরগ নয় বলে জানান তিনি। জব্দ করা মোরগের সঙ্গে ছবির মোরগের কোনো মিল নেই বলে জানান তিনি। এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রাকিব হোসেনও

একই দাবি করেছেন। তিনি জানান, বনমোরগ জব্দ করার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের মোবাইল ফোনে ছবিও তুলেছিলেন। পরে যে মোরগ অবমুক্ত করার ছবি প্রকাশ করা হয়েছে, সেটি জব্দ করা বনমোরগ নয়; বরং একটি সাধারণ দেশি মোরগ। স্থানীয় দোকানি আব্দুর রহমান জানান, বন কর্মকর্তা বনমোরগটি খেয়ে ফেলেছেন। কর্মচারীদের কারো পালা দেশি মোরগ ছাড়ার ছবি তুলেছেন। তিনি বলেন, আমি ফেসবুকে ছবি দেখেছি। দুইটা মোরগের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। দেশি মোরগটাও সন্ধ্যার পর বন থেকে ঘুরে ঘরে এসে ঢুকবে। বন কর্মকর্তা আমাদেরকে ‘মুরগি’ বানিয়েছেন আসলে। এমন লোক বন আর বন্যপ্রাণি রক্ষা করবে কি, খেয়ে সাবাড় করে ফেলবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা

মো. সিরাজুল ইসলাম। তিনি দাবি করেন, জব্দ হওয়া বনমোরগটি গুইমারা সেনা রিজিওনের পাশের বনে অবমুক্ত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো ছবির সঙ্গে জব্দকৃত বনমোরগের মিল না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছবিটি গত বছরের। তবে আগের বছরের ছবি কেন পাঠানো হলো এবং সেখানে দেশি মোরগ অবমুক্ত করার কারণ কী—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, গণমাধ্যমে পাঠানো ছবির মোরগটি বনমোরগ নয়। এ বিষয়ে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বনমোরগ জব্দের পর সেটি অবমুক্ত করা হয়েছে—এমন তথ্য তাকে জানানো হয়েছে। তবে যদি ঘটনাটির মধ্যে কোনো গরমিল বা অনিয়ম থেকে থাকে,

তাহলে তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারী নেতৃত্ব হারাম বলে কী টিভি এডিটরস কাউন্সিলে জায়গা হয়নি নাজনীন মুন্নী? পদ্মা ব্যারাজের হঠকারী প্রকল্প: বিশেষজ্ঞদের উদ্বেগ উপেক্ষিত, তিন দিক থেকে বিপদের আশঙ্কা শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ মিরপুরে শাহ আলী মাজারে জঙ্গি হামলা: সিসিটিভি ফুটেজ দেখে জামায়াতের তিন নেতাকর্মী গ্রেপ্তার ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৬ শিশুর মৃত্যু নব্বইয়ে পারস্পরিক সম্মান, সংলাপ এবং সংকটে রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান ছিল : নঈম নিজাম বাংলাদেশে মার্কিন সামরিক প্রবেশাধিকারে চুক্তি: চীন-ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ার আশঙ্কা আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের ওপর করের বোঝা: কী আছে স্বল্প আয়ের মানুষের ভাগ্যে? পাকিস্তানে দুই গোত্রে বিয়ে নিয়ে সহিংসতা থেকে গোলাগুলি, পুড়ল শতাধিক বাড়িঘর কন্যা একবার ফিরেছিলেন। বাংলাদেশের আবার তাঁকে দরকার কারিনা কায়সার থেকে হাজারো শিশুমৃত্যু: নির্বাচিত নীরবতা আর জুলাইপন্থীদের পক্ষাপাতিত্ব সুলতানুল আউলিয়া শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার প্রতিবাদে সারাদেশে সুন্নিপন্থীদের বিক্ষোভ মিছিল এবার ‘আমার টাকায়’ উচ্চমূলে বিদ্যুৎ কিনতে হবে মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে যখন বাড়ির দেয়াল নিজেই একটা ভূগোলের বই হয়ে ওঠে! হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে যেতে যে ৫ শর্ত দিল যুক্তরাষ্ট্র ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন