নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ March, ২০২৬

নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ March, ২০২৬ |
প্রথম ধাপে চারটি এলাকায় ২০০০হাজার সিট বরাদ্দ দেওয়া হবে। এলাকাগুলো হলো হলো ওয়াশিংটন হাইটস ও ইনউড, ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, ওজন পার্ক ও রকওয়েস এবং ইস্ট ব্রুকলিনের ক্যানারসি, ব্রাউনসভিল ও ওশান হিল। নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন এলাকায় ২ বছর বয়সী শিশুদের জন্য শিগগিরই চালু হচ্ছে বিনামূল্যে ডে কেয়ার সেবা। আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার ম্যানহাটনের হারলেমে সুগার হিল চিলড্রেনস মিউজিয়াম অব আর্ট অ্যান্ড স্টোরিটেলিং পরিদর্শনকালে এ তথ্য নিশ্চিত করেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি ও নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, প্রথম ধাপে চারটি এলাকায় ২০০০হাজার সিট বরাদ্দ দেওয়া হবে। এলাকাগুলো হলো হলো ওয়াশিংটন হাইটস ও ইনউড, ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ,

ওজন পার্ক ও রকওয়েস এবং ইস্ট ব্রুকলিনের ক্যানারসি, ব্রাউনসভিল ও ওশান হিল। মামদানি বলেন, ‘২-কে প্রকল্পের আওতায় চারটি এলাকায় ডে কেয়ার চালু করা আমাদের কাজের শুরু মাত্র। ‘এর মধ্য দিয়ে নিউ ইয়র্কবাসীর ব্যয় কমবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং আরও পরিবার সিটিতে নিজেদের জীবন গড়ে তোলার সুযোগ পাবে।’ গভর্নর হোকুল বলেন,’ নিউ ইয়র্ক স্টেইট প্রথমবারের মতো সিটির শিশু ও পরিবারগুলোকে এমন প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এতে পিছিয়ে থাকব না।‘ স্টেইট প্রশাসন জানায়, প্রকল্পটির জন্য ইতোমধ্যে পূর্ণ তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর ২ বছর বয়সী ১২ হাজার শিশুর জন্য বিনামূল্যে ডে কেয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি, ২০২৯-৩০ সালের ভিতর সিটির সব ২ বছর বয়সী শিশুদের

এ প্রকল্পের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান