সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
কক্সবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে নিজেকে ভুক্তভোগী দাবি করে লায়লা নামের এক তরুণী অভিযোগ করেছেন, সমন্বয়ক পরিচয়ে পরিচিত জিনিয়া নামের এক নেত্রী তাঁকে প্রতারণার মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন এবং সেখানে তাঁকে অনৈতিক কাজে বাধ্য করা হতো। সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে তরুণী দাবি করেন, জিনিয়া তাঁকে কৌশলে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের কাছে পাঠাতেন। তরুণীর অভিযোগ, এর আগে তাঁকে জোরপূর্বক নেশাজাতীয় কিছু খাইয়ে অস্বাভাবিক অবস্থায় রাখা হতো। তাঁর দাবি, এই চক্রের সঙ্গে তাঁর নিজের স্বামীও জড়িত ছিলেন। তরুণীর ভাষ্যমতে, রাতে তাঁকে এমন অবস্থায় রাখা হতো যে সকালে ঘুম

থেকে ওঠার পর তিনি বুঝতে পারতেন তাঁর অজান্তেই অনেক কিছু ঘটে গেছে এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কক্সবাজারের সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। মাদক কারবারির সঙ্গে কেনাকাটার আরেকটি ভিডিও ঘিরে বিতর্ক এদিকে, বিতর্কিত এনসিপি নেত্রী জিনিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, টেকনাফের তালিকাভুক্ত আলোচিত মাদক কারবারি শাহ আজমের সঙ্গে তিনি চট্টগ্রামের একটি শপিং মলে কেনাকাটা করছেন। ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই মাদক কারবারির ব্যাংক কার্ড ব্যবহার

করেই কেনাকাটা করেন জিনিয়া। শপিং শেষে তাঁদের দুজনকে একটি বিলাসবহুল গাড়িতে করে চলে যেতে দেখা যায়। জানা গেছে, টেকনাফের এই আলোচিত মাদক কারবারি শাহ আজম কিছু দিন আগে ঘোষণা দিয়ে জামায়াতে যোগ দিয়েছেন। গুরুতর এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিনিয়া, পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ বা সংশ্লিষ্ট অন্যদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত এসব অভিযোগের তদন্ত বা ব্যাখ্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার