ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
খোকন ভাইয়ের বিদায় এবং কিছু প্রশ্ন? আসলাম আহমাদ খান
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি
নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি
নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সেসটা ১৭২ মডেলের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
নিউ ইয়র্ক সিটির অদূরবর্তী হাডসন নদীতে দুজন যাত্রী ও চালকসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়,সোমবার রাত ৮টার দিকে অরেঞ্জ কাউন্টির নিউ ইয়র্ক স্টেওয়ার্ট এয়ারপোর্টের পূর্বপাশে নদীর মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় বিমানের চালক ও যাত্রীরা অল্প আহত হয়েছেন।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে চালক ও যাত্রীরা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেন।
মিডল হোপ ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমান থেকে চালক ও যাত্রীরা আগেই বের হতে সক্ষম হন। পরে তারা নদী থেকে সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছান।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দেন এবং
পরে হাসপাতালে নিয়ে যান। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সেসনা ১৭২ মডেলের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
পরে হাসপাতালে নিয়ে যান। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সেসনা ১৭২ মডেলের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।






