ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
পবিত্র রমজান মাসের শুরু থেকেই দেশের ফলের বাজারে আগুন লক্ষ্য করা যাচ্ছে। অস্বাভাবিক দাম বাড়ছে প্রতিদিন। এমনকি ইফতারপণ্য খেজুর, আপেল, কমলা, মালটাসহ প্রায় সব ধরনের ফল এখন রোজাদারদেরর ইফতারে নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতারা যে যার ইচ্ছেমত দাম হাঁকছেন। ৬ই মার্চ, শুক্রবার ঢাকার লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজারসহ কয়েকটি ফলের বাজার ঘুরে দেখা যায়, কমলা প্রতি কেজি ৩২০ টাকা, মাল্টা ৩০০ টাকা, সাদা আঙুর ৪০০ টাকা, আপেল ৩৬০ টাকা, নাশপাতি ৪০০ টাকা এবং আনার বিক্রি হচ্ছে ৪৮০ টাকা কেজিতে। কালো আঙুরের দাম ৫৫০ টাকা, পেঁয়ারা ১২০ টাকা, পেঁপে ১৫০ টাকা এবং বড়ই বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। বাজারে বিভিন্ন ধরনের খেজুরের দামও বেশ

চড়া লক্ষ্য করা গেছে। ইসরায়েলি জাতের মেখজুল খেজুর বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার ৬০০ টাকায়, মরিয়ম খেজুর ৯০০ টাকা এবং তিউনিসিয়ান বিভিন্ন জাতের সাধারণ খেজুর পাওয়া যাচ্ছে প্রায় ৬৫০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে খেজুরের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। অজুহাদ দিয়ে রায়সাহেব বাজারের খেজুর বিক্রেতা সাকিব আল হাসান বলেন, আমরা খুচরা বিক্রেতারা দাম বাড়াই না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হয়, তাই বিক্রিতেও দাম বাড়ে। সদরঘাটের বাদামতলীর খুচরা ও পাইকারি খেজুর ব্যবসায়ী তাওয়াককুল এন্টারপ্রাইজের মালিক মো. সুমনের অজুহাত ভিন্ন। তিনি বলেন, খেজুরের সরবরাহ ‘হঠাৎ কমে যাওয়ায়’ কিছু জাতের দাম বেড়েছে। তার দাবি, বন্দর থেকে পণ্য সময়মতো ডেলিভারি

না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বাদামতলী থেকে খেজুর কিনতে আসা আকরাম খান নামে এক ক্রেতা বলেন, রমজানের শুরুতেই খেজুরের দাম বাড়ে। কিন্তু আজ এসে দেখি কেজিতে আরও প্রায় ৫০ টাকা বেড়েছে। বাজারে এই দাম নিয়ন্ত্রণ করা দরকার। অন্যদিকে কলার বাজারেও দাম বেশি। দেশি কলা ডজনপ্রতি ১২০ টাকা, সবরি কলা ১৮০ টাকা এবং সাগর কলা বিক্রি হচ্ছে ১০০ টাকা ডজন দরে। লক্ষ্মীবাজারের কলা বিক্রেতা মো. ইউনুস বলেন, এ বছর ফলন কম হওয়ায় কলার দাম তুলনামূলক বেশি। এদিকে নতুন তরমুজ বাজারে উঠেছে। তরমুজ প্রতি কেজি ৯০ টাকা এবং প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকায়। রায়সাহেব বাজারের বিসমিল্লাহ ফুডসের মালিক আব্দুল জব্বার বলেন, তরমুজের মৌসুম পুরোপুরি

শুরু হলে এর দাম কমে আসবে। তিনি আরও জানান, তার দোকানে ফুজি আপেল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকায়, অস্ট্রেলিয়ান আপেল ৩২০ টাকা এবং গ্রিন আপেল ৪০০ টাকা কেজিতে। কমলার ক্ষেত্রেও আকার ও উৎসভেদে দামের পার্থক্য রয়েছে ছোট কমলা ৩০০ টাকা, বড় কমলা ৩৫০ টাকা এবং দেশি কমলা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব থাকায় অন্যান্য আমদানি করা ফলের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম