ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
ভারতের ওপেনার সঞ্জু স্যামসন জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে তিনি ফাইনালে ‘আরও একটি’ ম্যাচ জেতানো ইনিংস খেলতে চান। গত বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ৮৯ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে এক রোমাঞ্চকর জয় এনে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্যামসনের ৪২ বলের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ২৫৩ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে ইংল্যান্ডও দুর্দান্ত লড়াই করে ২৪৬ রান পর্যন্ত পৌঁছায়। শেষ ওভারে জয়ের জন্য নাটকীয় লড়াই চললেও হ্যারি ব্রুকের দল ৭ রানে হেরে যায়। এর ফলে ভারত চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জিতলে ভারত প্রথম

দল হিসেবে টানা দুবার এবং সব মিলিয়ে তিনবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়বে। টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ফেবারিট থাকলেও স্যামসন শুরুতে নিয়মিত একাদশে ছিলেন না। তবে সুপার এইট থেকে দলে ফিরেই তিনি নিজের জাত চেনান। সেমিফাইনালে ৮টি চার ও ৭টি ছক্কা মেরে তিনি ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যান। ম্যাচসেরার পুরস্কার নিয়ে স্যামসন বলেন, ‘আমি কয়েক বছর ধরে দেশের জন্য এমন কিছু করার চেষ্টা করছিলাম। এখন আমাদের সামনে আর একটি ধাপ বাকি। যদি আমরা সেটি করতে পারি, তবেই সব পরিশ্রম সার্থক হবে।’ ৩১ বছর বয়সী স্যামসন ভারতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্য দীর্ঘ লড়াই চালিয়েছেন। ২০১৫ সালে অভিষেক হলেও তিনি দেশের হয়ে মাত্র

৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এবং নানা সমালোচনা নিয়ে স্যামসন বলেন, তিনি নিজেকে শান্ত রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন। স্যামসন আরও বলেন, ‘আমি দলে প্রভাব ফেলতে চেয়েছিলাম। আমি ফোন বন্ধ রেখেছিলাম এবং এখনো সোশ্যাল মিডিয়ায় নেই। মানুষের সঙ্গে কথা কম বলায় আমি নিজের খেলায় বেশি মনোযোগ দিতে পেরেছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)