কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেলকে অপহরণ করে চরম নির্যাতন শেষে তার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার বুধবার ঘটে যাওয়া এ ঘটনায় শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় শুক্রবার মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সলিম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান আব্দুর রাজ্জাক সোহেল। সেখানে সাদা রঙের একটি প্রাইভেটকারের চালক তাকে ডাক দেন। কাছে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে ওঠার পর তাকে মারধর করা হয় এবং চোখ ও হাত বেঁধে

ফেলা হয়। অপহরণকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ থেকে নগদ টাকা নিয়ে নেয়। পাশাপাশি বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাইলে ভয়ভীতি দেখিয়ে তারা বিকাশ থেকে ২ হাজার ৫০০ টাকা তুলে নেয় এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও তার নামে থাকা ট্রাস্ট ব্যাংকের একটি এটিএম কার্ড ব্যবহার করে চার দফায় ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। পরে অপহরণকারীরা তাকে দাউদকান্দি উপজেলার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভুক্তভোগী শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন, অপহরণকারীরা তার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। এ সময় তারা

তাকে গুলি ও স্প্রে করার হুমকি দিয়ে আতঙ্কিত করে রাখে। তিনি জানান, ঘটনার পর থেকে এখনো তিনি মানসিকভাবে গভীর ট্রমার মধ্যে রয়েছেন। তাকে ফেলে যাওয়ার পর তিনি বাসে করে ঢাকায় গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর কুমিল্লায় ফিরে এসে থানায় মামলা করেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ