নিউইয়র্কে ‘আরজিবি’ ও ‘সাউদার্ন ব্রিজ’-এর জমজমাট কনসার্ট! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

নিউইয়র্কে ‘আরজিবি’ ও ‘সাউদার্ন ব্রিজ’-এর জমজমাট কনসার্ট!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
নিউইয়র্ক, ১১ জুলাই: প্রবাসে বাংলা ব্যান্ড সঙ্গীতের উচ্ছ্বাস ছড়িয়ে গেল নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের জুইশসেন্টারে অনুষ্ঠিত হলো বিশেষ কনসার্ট ‘আনফরগেটেবল নাইনটিস’, যেখানে অংশ নেয় নিউইয়র্কের নবগঠিতব্যান্ড ‘আরজিবি’ এবং অ্যারিজোনার ব্যান্ড ‘সাউদার্ন ব্রিজ’।অনুষ্ঠানের শুরুতে দর্শকদের চমকে দেন উপস্থাপক মিনহাজ আহমেদ, যিনি হঠাৎ মঞ্চে ডেকে আনেনবাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক সাজু খাদেম-কে। তিনি স্বভাবসুলভ কৌতুকপূর্ণভঙ্গিতে নব্বই দশকের সঙ্গীতের পটভূমি তুলে ধরেন এবং পরিবেশনায় যুক্ত করেন ব্যক্তিগত স্মৃতির রঙ। এরপর মঞ্চে আসে ‘আরজিবি’। একটি ইনস্ট্রুমেন্টাল পরিবেশনার পর, ব্যান্ডের লিড ভোকাল টিপু আলম গানেশুরু করেন বিখ্যাত ব্যান্ড সংগীত “মন কী যে চায় বলো” দিয়ে। এরপর একে একে

পরিবেশন করেন— “ভালো লাগে জোৎস্না রাতে”, “কেন খুলেছে তোমার জানালা”, “গতকাল রাতে”, “সুলতানা বিবিয়ানা”, এবং ব্যান্ডের নিজস্ব মৌলিক গান “ছন্নছাড়া জীবন”, যা দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে। দ্বিতীয় পর্বে মঞ্চে আসে অ্যারিজোনাভিত্তিক ‘সাউদার্ন ব্রিজ’। ব্যান্ডটির লিড ভোকাল রাশিদুল মনসুর পলাশজনপ্রিয় সব গান পরিবেশন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য— “খুঁজিস যাহারে”, “রং নাম্বার টেলিফোনে”, “আগে যদি জানতাম”, “শ্রাবণের মেঘ”, “এই নীল মনিহার”, “আসি আসি বলে” ও “ওরে সালেকা ওরে মালেকা”। এরপর ফের মঞ্চে আসে ‘আরজিবি’। উপস্থাপক সাজু খাদেম এ পর্যায়ে গান গেয়ে দর্শকদের আরও চমকে দেন—“সেদিনের এক বিকেলে”। এরপর ব্যান্ড লিডার রবিউল করিম লডি পরিবেশন করেন “রাত দুপুরে”, যা ব্যান্ডেরনিজস্ব গান। লোকসংগীত পরিবেশন করেন মিনহাজ আহমেদ। কনসার্টের

শেষ পরিবেশনা ছিল টিপু আলমেরকণ্ঠে আজম খানের দেশাত্মবোধক গান “বাংলাদেশ”। এটি ছিল ‘আরজিবি’ ব্যান্ডের উন্মুক্ত মঞ্চে প্রথম পরিবেশনা এবং ‘সাউদার্ন ব্রিজ’-এর নিউইয়র্কে দ্বিতীয় কনসার্ট। ড্রাম প্যাডে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড ‘সোলস’-এর সাবেক ড্রামার তুষার রঞ্জন দত্ত। ব্যান্ড সদস্যদের পরিচয় আরজিবি: • লিড ভোকাল: টিপু আলম • লিড গিটার ও ভোকাল: রবিউল করিম লডি • বেইজ গিটার ও ভোকাল: মাহাবুবে খোদা রুমি • পারকাশন ও ভোকাল: মিনহাজ আহমেদ সাউদার্ন ব্রিজ: • ভোকাল: রাশিদুল মনসুর পলাশ • লিড গিটার: মোহাম্মাদ হোসেন সুমন • কিবোর্ড: রনি চৌধুরী ‘আনফরগেটেবল নাইনটিস’ কনসার্টটি যেন এক সন্ধ্যায় বাংলা ব্যান্ড সঙ্গীতের নস্টালজিয়া! সুর, স্মৃতি আর সেন্টিমেন্টে ভরপুর এই আয়োজন দীর্ঘদিন শ্রোতাদের মনে থেকে যাবে—ঠিক যেমনটা প্রতিশ্রুতি ছিল অনুষ্ঠানের নামেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ