ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত
ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত
মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম
ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে কমে আসা এবং তেলের দামে বড় পতনের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম কমেছে।
সোমবার (২৭ জুলাই) সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০৮৭.৭৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন স্বর্ণের ফিউচারসও ০.৫ শতাংশ বেড়ে ৪,০৮৯.৯০ ডলারে উঠেছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। পাশাপাশি মার্কিন ডলার দুর্বল হওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করেছে।
রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা
না চালালে ইরানও হামলা বন্ধ রাখবে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের পরামর্শে যুক্তরাষ্ট্রও তাদের বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। এখন বাজারের নজর ২৮-২৯ জুলাই অনুষ্ঠিতব্য মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, এবার সুদের হার অপরিবর্তিত থাকবে। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনও ৭৬ শতাংশ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুদ্ধবন্ধের প্রভাবে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১.৭, ১.৫ এবং ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।