ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’
মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম
ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য
এক ব্যাগে পুরো পৃথিবী
টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি
রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু
রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ে আটকা পড়ে পাঁচজন বসনিয়া ও হার্জেগোভিনার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের লাশ এখনো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
রোববার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে পাহাড়ে আটকে পড়া দুই পর্বতারোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ৩৫০ মিটার উচ্চতায় দুই নিহত পর্বতারোহীর লাশ উদ্ধার করা হয়।
রুশ তদন্ত কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, আরও তিনজন নিহত পর্বতারোহীর লাশ শনাক্ত ও উদ্ধার করা হয়েছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে সেগুলো এখনো পাহাড়
থেকে নামানো সম্ভব হয়নি। যদিও রুশ কর্তৃপক্ষ নিহতদের জাতীয়তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি, তবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রিয়া নভোস্তিকে জানিয়েছে, নিহত পাঁচ পর্বতারোহী বসনিয়া ও হার্জেগোভিনার নাগরিক। জর্জিয়া সীমান্তের ঠিক উত্তরে অবস্থিত মাউন্ট এলব্রাসের উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার। আকস্মিক আবহাওয়া পরিবর্তন এবং দুর্গম আরোহন পরিস্থিতির কারণে পর্বতটি দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের কাছে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাত সদস্যের অভিযাত্রী দলের সবাই দেশটির মধ্যাঞ্চলীয় শহর জেনিৎসার বাসিন্দা ছিলেন। দলে একটি দম্পতি এবং স্থানীয় একটি হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন। এদিকে রুশ গণমাধ্যম জানিয়েছে, প্রবল বাতাসসহ বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার ও লাশ উদ্ধারের অভিযান জটিল হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স