ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
গত ২৫ জুলাই বিহার বন্‌ধ বা ধর্মঘট চলাকালে সিওয়ান জেলায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর একে-৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার জেরে বিহারের এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যজুড়ে ডাকা ওই ধর্মঘটে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায়। সে সময় একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজটিকে বেশ গুরুত্বের সঙ্গে আমলে নেয় বিহার পুলিশ সদর দপ্তর। ফুটেজে এক পুলিশ কনস্টেবলকে বিক্ষোভ চলাকালে একে-৪৭ থেকে গুলি ছুড়তে দেখা যায়। এরপরই অবিলম্বে তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এদিকে, পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত তিন বিক্ষোভকারীর

অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৫ বছর বয়সি মো. আরিফও রয়েছে। পরিবারের ভাষ্যমতে, আরিফ স্থানীয় একটি দোকানে কাজ করে। তার স্বজনেরা জানান, ধর্মঘটের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে যায় সে, এ সময় তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে সফলভাবে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তার অবস্থা এখন আশঙ্কামুক্ত। বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি ঘটনার একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বিষয়টি সামনে এনেছেন। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান

এবং বিহারে একে-৪৭ ব্যবহারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব জায়গায় একই ছক দেখা যাচ্ছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখাই বাহিনীর প্রাথমিক দায়িত্ব এবং প্রতিষ্ঠিত নিয়মনীতির যেকোনো লঙ্ঘন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তারা আরও জানান, এ ঘটনায় একটি বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশের প্রোটোকল মেনে করা হয়েছিল কিনা এবং এর জন্য আরও কোনো শাস্তিমূলক বা আইনি ব্যবস্থার প্রয়োজন আছে কিনা, তা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। রাজ্যব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ওইদিন শহরে জড়ো হয়ে গান্ধী ময়দানের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। শিক্ষার্থীরা স্লোগান দেওয়ার সময় একপর্যায়ে বিক্ষোভকারী

ও পুলিশের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে পরিস্থিতির চরম অবনতি ঘটে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?