জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ July, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ July, ২০২৬ |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশ। ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমার জন্য বিশেষ অভিনয় সম্মান এবং ‘রায়ান’ সিনেমার জন্য সেরা তামিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে ধানুশ বলেন, ওই বছর ‘রায়ান’-এর চেয়ে আরও ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল। তবে তাই বলে তার অর্জন কিংবা সিনেমাটির জন্য দেওয়া পরিশ্রমকে খাটো করে দেখা উচিত নয়। তিনি বলেন, ‘রায়ান-এর জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ওই বছর অবশ্যই এর চেয়ে ভালো কিছু সিনেমা ছিল। যেসব সিনেমার ভক্তরা তাদের ভালোবাসার প্রকাশ করেছেন, আমি সেটিকে সম্পূর্ণ সম্মান

করি।’ ধানুশ কোনো নির্দিষ্ট সিনেমার নাম উল্লেখ না করলেও জানান, এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারের জোরালো দাবিদার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাননি। তিনি বলেন, ‘আধু ওরু কানা কালাম’ মুক্তির সময় সবাই বলেছিলেন আমি নিশ্চিত পুরস্কার পাব। তখন আমি খুবই তরুণ ছিলাম, আমিও আশা করেছিলাম। কিন্তু পাইনি। এরপর ছিল ‘পুধুপেট্টাই’। এরপর তিনি ‘থ্রি’, ‘মায়াক্কাম এন্না’, ‘ভাদা চেন্নাই’, ‘কার্নান’, ‘মারিয়ান’ এবং ‘রাঞ্জহানা’সহ নিজের আরও কয়েকটি প্রশংসিত সিনেমার কথা উল্লেখ করেন। তার ভাষায়, ‘আপনারা প্রতিবারই বলেছেন আমি জাতীয় পুরস্কার পাব, কিন্তু তা হয়নি।’ সাম্প্রতিক পুরস্কার প্রসঙ্গে ধানুশ বলেন, ‘কিছু বিষয় অনেক চেষ্টা করেও নিজের সময়ের আগে আসে না। আমার ক্ষেত্রেও সেটাই

হয়েছে। সুযোগটি এবার এসেছে। সিনেমাটি যেমনই হোক, এর জন্য আমি আন্তরিকভাবে পরিশ্রম করেছি। একজন তামিল হিসেবে আমি আরও দুটি জাতীয় পুরস্কার পেয়েছি। এটিকে খাটো না করে উদযাপন করুন।’ ভক্তদের উদ্দেশে তিনি অভিনেতা অজিত কুমারের একটি বক্তব্যও উদ্ধৃত করেন। ধানুশ বলেন, ‘থালা অজিত স্যার যেমন বলেছেন, আপনি নিজে হার না মানা পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, কার্থি ও অরবিন্দ স্বামী অভিনীত ‘মেইয়াঝাগান’ এবং বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপ অভিনীত ‘মহারাজা’ সিনেমা ‘রায়ান’-এর তুলনায় সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কারের বেশি যোগ্য ছিল। সমালোচকদের কাছ থেকে ‘রায়ান’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে ছবিটি বাণিজ্যিকভাবে সফল

হয়। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু