টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে ‘ভালোবাসার মরসুম’ নামের টালিউড সিনেমায় পা রাখার কথা ছিল অভিনেত্রী তানজিন তিশার। তবে শেষ পর্যন্ত দেখা যাবে না এ জুটিকে। পরিচালক এম এন রাজ পরিচালিত এ সিনেমায় ‘হিয়া’ নামের চরিত্রে অভিনয় করার কথা ছিল তিশার। তবে ভিসা জটিলতার কারণে ওই সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি অভিনেত্রী। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, তিশাকে বাদ দিয়ে নতুন অভিনেত্রীকে চূড়ান্ত করেছেন তারা। শোনা যাচ্ছে, এ সিনেমায় খায়রুল বাশার ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। টালিউডে বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিত সুস্মিতা। একটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘ভালোবাসার মরসুম’। সিনেমায় কলেজ প্রেমের মিষ্টি

গল্পের সঙ্গে ফুটিয়ে তোলা হবে সংসার ও বন্ধুত্বের সম্পর্ক। সিনেমায় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন শারমান যোশি। আর তার ছাত্রী চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে যা এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, টালিউড সিনেমাতে অভিনয় না করতে পারলেও দেশে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সেলজার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তিশার। তাই ঢালিউডের এ নতুন জুটির রসায়ন রুপালি পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার