যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ March, ২০২৬

যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ March, ২০২৬ |
ধেয়ে আসছে আংশিক মাঝারি বৃষ্টিবলয় ‘বিজলী’। শুক্রবার (২৭ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়টি সারা দেশে একযোগে সক্রিয় হবে না। দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে, বাকি এলাকাগুলো এর বাইরে থাকতে পারে। চলতি বছরের দ্বিতীয় এ বৃষ্টিবলয় ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ২৮ ও ২৯ মার্চ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিবলয়টি বেশি সক্রিয় থাকবে। এছাড়া ঢাকা, রংপুর,

বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে। বিডব্লিউওটি আরও জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে বৃষ্টিবলয়ের সময়সূচি ও তীব্রতায় কিছুটা ওঠানামা হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান